# শেষ জ্বলা আলো

- Author: [তাপসকিরণ রায়](https://sonelablog.com/author/tapaskiran-ray/)
- Published: 2014-01-23T07:29:55+00:00
- Updated: 2014-01-23T07:29:55+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: জানি না সময়ের শেষ স্টেশন কার যে কোথায় !
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/01/1016073_10151540069253440_1130333997_n1-300x225.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/01/1016073_10151540069253440_1130333997_n1.jpg)

 

সবাইকে চলে যেতে হয়,

তবু এই পৃথিবী আঁকড়ে পড়ে থাকার অদম্য ইচ্ছা…

জাগতিক চিহ্ন হাতের মুঠোয় ধরে রেখে

সেই প্রকৃতির সবুজ ঘ্রাণের মাঝে

হাঁটতে হাঁটতে জানি এক দিন থমকে যাবে জীবন।

তবুও মোহিত ছবির পৃষ্ঠা থেকে সরে না নয়ন,

সরে না কাঁড়ি কাঁড়ি স্মৃতির ঝাঁপি,

যে ছবি স্মৃতির ফলকে ঘিরেছে দেওয়াল–

সেও রেখে গেছে তন্দ্রায়িত ভাবনার স্বপ্ন।

 

জানি না সময়ের শেষ স্টেশন কার যে কোথায় !

তবু এক সীমাবদ্ধ বাঁধনের ধারায়–

বয়সের স্রোতধর্মে কখনো থেমে থেকে

পার করি এগোবার অবরোধ,

একদিন শেষ হয় নির্লিপ্ত চেয়ে থাকার ফুল ফোটা–

চোখের তারায় নেমে আসে শেষ জ্বলা আলো।

---

Comments: 5 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b/#comments
