# শেষ জমানা

- Author: [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)
- Published: 2020-01-08T16:22:02+00:00
- Updated: 2020-01-08T16:22:02+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/

---

**![](https://sonelablog.com/wp-content/uploads/2020/01/download-3.jpg) “সত্য বচন”**কোরান-হাদিস কয়,  
পৃথিবীর শেষ জমানায়-আল্লাহ জালিম রাজা পাঠাবেন।  
এখন যারা আছেন!! দেশে দেশে,  
সেবকের বেশে,একই সূত্রে গাঁথা  
শেষ পর্যন্ত ধর্ম যুদ্ধ!  
পৃথিবী ধব্বংসের কারন না হয়।  
![](https://sonelablog.com/wp-content/uploads/2020/01/download-4.jpg)  
**“নীতিভ্রষ্ট মানুষ”**  
মানুষ হয়ে  দেশে আমি  
কারো কেউ নইতো আপণ !  
নাগরিকত্বের বর্বরতায় মানুষ!  
তোর হুস কই?  
এ কেমন বিচার মানুষ তোদের,  
জন্মেছি এ মাটিতে  
এ মাটিই কী হবে এখন আমার পর!।

**“জলবায়ুর প্রভাব”**  
![](https://sonelablog.com/wp-content/uploads/2020/01/81771160_2475741405999593_8197476990345805824_n-2.jpg)  
মানুষের পাপে প্রকৃতির প্রতিশোধে পুড়েঁ মরে পশু পাখি,  
আবার বলিস তুই মানব শ্রেষ্ট !  
এমন দিনও আসবে যেদিন,  
খুজেঁও পাবিনা বেচে থাকার একখন্ড নিরাপদ জমি।

**“মানুষ তুই মানুষ হ” ![](https://sonelablog.com/wp-content/uploads/2020/01/download-5.jpg)**বেহেস্তের লোভে মারলি যারে  
সে কী তোর কোন ক্ষতি করছিলরে!  
ধর্মান্ধে  যে জন্য হইলি তুই খুনী  
তার মর্মভেদ কী আছে তোর মনেতে !।

**“ধর্ষণ কথন” ![](https://sonelablog.com/wp-content/uploads/2020/01/download-2.jpg)**মানুষের পরিচয়ে মানুষ কেবল  
লিঙ্গ ভেদাবেদ ভাবিস ক্যান!  
ঘরেওতো তোর আছেরে মা বোন,  
বাহির নজরে মন এতো কুৎচ্ছিত ক্যান ?।

ধর্ষিত হয় নারী পোষাক নয় তার কারন  
কারন তোর লোভার্তু মন,  
হাদিসেও আছে বারণ,  
রূপবতী নারী দেখিলে একবার  
দ্বিতীয় বার আর তাকানো নয়।

**“ধর্মের মতবাদ” ![](https://sonelablog.com/wp-content/uploads/2020/01/download-2-1.jpg)**নারীকে স্বয়ং দিয়েছেন সন্মান,তোর  
আল্লাহ/ঈশ্বর/বৌদ্ধিস আর ভগবান,  
কার পায়ের নীচে বেহস্ত তোমার?  
বারংবার তিন বার’ই বলেছেন,তোমার মা’র।

**নিজের পায়ে নিজেই কূড়াল মারা ![](https://sonelablog.com/wp-content/uploads/2020/01/82404552_10220919462285512_1102615111014547456_n.jpg)**উত্তপ্ত লাভা হয়েছিলো শীতল  
গড়তে পেরেছো তুমি এ সুন্দর পৃথিবী  
ভাবনি কভূ জন্মের যে হয় ক্ষয়,মানব  
তোমারি কারনে, ছেড়ে দিতে হবে- ধরণীর এ রূপমহল।  
—————————–

ছবিঃ অনলাইন

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/#comments
