# শেষের ঠিকানা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-04-09T00:40:01+00:00
- Updated: 2017-04-09T00:40:01+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/

---

হাউই হয়ে উড়বে বলে, হাউই ওড়াবে বলে  
দিগ্বিজয়ই দিগ্বজ দিগম্বরের বেশে ভুঁড়ি বাগিয়ে হাউই হয়ে  
তেড়েফুঁড়ে উড়ে যাবে ঐ নীলাকাশে!  
সে কী এক আহ্লাদি আয়োজন!

বেহিসাবি উদয়-অস্ত, নিদহীন দিবারাত্রি,  
তুড়ি মেরে ক্ষুৎ-পিপাসা সে এক এলাহী দক্ষ-যজ্ঞ;  
কোথায় সলতে, কতটুকু ভিতরে, কতটুকুই বা ঝুলবে বাহিরে  
হিসেবি বারুদ কখন কোথায় কতক্ষণ পুড়বে!  
অপেক্ষা, এই তো শেষের শেষ হলো বলে,

অথচ কেউ জানেনা শেষ ঠিকানা, হাউই’র;  
পৌঁছুবে তো লক্ষ্যে? নাকি গোত্তা খেয়ে শুরুর  
মুখেই শেষে পৌঁছুবে!

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/#comments
