# শেখ হাসিনা খালেদা জিয়ার ফোনালাপ এবং অডিও

- Author: [যাযাবর](https://sonelablog.com/author/jajabor/)
- Published: 2013-10-29T16:10:18+00:00
- Updated: 2013-10-29T19:35:06+00:00
- Category: [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- Tags: শেখ হাসিনা খালেদা জিয়ার ফোন, সোনেলা ব্লগ, হাসিনা খালেদার ফোনালাপা, হাসিনা ফোন করলেন খালেদাকে
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%bf%e0%a7%9f/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/Screenshot_12.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/Screenshot_12.jpg)  
জাতির জীবনের এই ঐতিহাসিক ফোনালাপ সোনেলা ব্লগে থাকবে না এটা হতে পারেনা ।  আসুন পড়ি এবং শুনি 🙂  
[**অডিও শুনতে এখানে ক্লিক করুন**](https://soundcloud.com/yaseen-fida-hossain/khaleda-hasina-phone)

খালেদা- হ্যালো, হ্যালো।  
হাসিনা- হ্যালো। কেমন আছেন?  
খালেদা- ভালো।  
হাসিনা- দুপুর থেকে ফোন করছি।  
খালেদা- দুপুরে কোনো ফোন আসেনি।  
হাসিনা- ফোন করেছি তো।  
খালেদা- কথা সত্য নয়। দীর্ঘদিন ধরেই টেলিফোনটি বিকল। দেশ চালান, সব খবর রাখেন, এ খবর রাখেন না। লোক পাঠান।  
হাসিনা- আপনি তো জানেন, রেড ফোন বিকল থাকে না।  
খালেদা- ফোন বিকল, এটাই সত্য।  
হাসিনা- আমি ফোন করেছি।  
খালেদা- দীর্ঘদিন ধরে ফোন ডেড। মৃত ফোন কি হঠাৎ জেগে উঠবে?  
হাসিনা- যে কোন কারণে ফোন ধরতে পারেন নি।  
খালেদা- না ফোন বাজেনি। আমি ফোনের কাছেই থাকি। ফোন বাজলে না ধরার কথা নয়।  
হাসিনা- ফোন বেজেছে, ধরেন নি। আমি আগামীকাল দেখব।  
খালেদা- …  
হাসিনা- আমি ফোন করলাম। ২৮ তারিখ (২৮শে অক্টোবর) আপনাকে দাওয়াত দিচ্ছি। জানেন তো, আমরা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছি।  
খালেদা- দাওয়াত কেন দিচ্ছেন?  
হাসিনা- আমার সঙ্গে রাতের খাবার খাবেন।  
খালেদা- ২৮ তারিখ আমি যেতে পারব না। ওই দিন হরতাল আছে। হরতাল থাকলে আমি বের হই না।  
হাসিনা- আপনি বলেছেন, দুইদিনের মধ্যে…  
খালেদা- বলেছি। আমার আন্তরিকতা আছে। আমি একা যাব না।  
হাসিনা- যাকে ইচ্ছা আনেন, যতজন ইচ্ছা আনেন।  
খালেদা- যতজন না। আমার দলের প্রয়োজনীয় নেতাদের নেব।  
হাসিনা- দেশ জাতির স্বার্থে হরতাল প্রত্যাহার করুন।  
খালেদা- হরতাল প্রত্যাহার করতে পারব না।  
হাসিনা- মানুষ হত্যা বন্ধ করুন।  
খালেদা- মানুষ হত্যা আপনারা করছেন। আপনারা গান পাউডার দিয়ে বাস পুড়িয়ে মানুষ হত্যা করেছেন। লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছেন। এসব হত্যার নির্দেশ আপনার মুখ থেকেই বেরিয়েছে। এর দায় আপনাদের।  
হাসিনা- জনগনের স্বার্থে হরতাল প্রত্যাহার করুন।  
খালেদা- জনগনের স্বার্থে হরতাল দিয়েছি।  
হাসিনা- আমরা আলোচনা করতে চাই।  
খালেদা- আপনার মন্ত্রীরা তো বলেছেন, আলোচনা হবে না। আলোচনা হতে পারে, হরতালের পর।  
হাসিনা- আপনি তো দুইদিনের কথা বলেছিলেন।  
খালেদা- আপনি একদিন পর ফোন করেছেন। তখন সুযোগ ছিল না।  
হাসিনা- আমি তো ব্যস্ত।  
খালেদা- আপনার মতো অত ব্যস্ত না হলেও আমরাও ব্যস্ত।  
হাসিনা- …  
খালেদা- কাল আমাদের সমাবেশের এত দেরি করে অনুমতি দিলেন কেন? অনুমতি দিলেন মাইক ব্যবহারের অনুমতি দিলেন না কেন? লোকজন আমাদের বক্তব্য শুনতে পায়নি। অতীতে আপনাদের তো এমন করিনি।  
হাসিনা- আমি বলেছি, আলোচনার কথা।  
খালেদা- সমাবেশে মাইকের অনুমতি কেন দিলেন না?  
হাসিনা- অনুমতি তো দিয়েছি।  
খালেদা- আমরা সমাবেশ করতে গেলে আপনারা ১৪৪ ধারা জারি করেন। দেশে কি ইমার্জেন্সি জারি হয়েছে। দেশে কি যুদ্ধাবস্থা তৈরি হয়েছে।  
হাসিনা- এ ব্যাপারে কথা বলতে চাই না।  
খালেদা- কথা তো আপনাকে বলতে হবে। মিটিং করতে চাইলে মাইকের অনুমতি দেবেন না। আপনারা আগে মিটিং করেননি।  
হাসিনা- আমাদের গ্রেনেড হামলার কথা মনে আছে।  
খালেদা- আমরা নই, আপনারা করিয়েছেন গ্রেনেড হামলা।  
হাসিনা- আপনারাও কিন্তু রাত ১১টায় অনুমতি দিয়েছিলেন।  
খালেদা- আপনার দলের নেতারা ভেন্যু পরিবর্তন করেছিল।  
হাসিনা- আপনি মুক্তাঙ্গনে অনুমতি…  
খালেদা- অনুমতি দিয়েছি, রেকর্ড আছে। সে রেকর্ড দেখেন না।  
হাসিনা- …  
খালেদা- এখন বলছি, সত্যিকার আন্তরিক হন। তবে ২৯ তারিখের পর বলেন, আমি যাব।  
হাসিনা- আমি ঝগড়া করতে চাই না। আপনি একতরফা কথা বলছেন।  
খালেদা- কথা আপনিও বলছেন।  
হাসিনা- হরতাল প্রত্যাহার করেন। আসেন।  
খালেদা- হরতালের পর।  
হাসিনা- হরতালের মাধ্যমে মানুষ খুন করছেন।  
খালেদা- আপনারা মানুষ খুন করছেন। আপনার ছাত্রলীগ, যুবলীগ মানুষ খুন করছে।  
হাসিনা- খুনের রাজনীতি আমরা করি না।  
খালেদা- খুনের  রাজনীতি আপনার পুরনো অভ্যোস। আপনাদের পুরনো অভ্যোস।  
১৯৭১ এর পরও ক্ষমতায় থাকাকালে মানুষ খুন করেছেন। সেটা কি ভুলে গেছেন।  
হাসিনা- ৭১-এ মানুষ খুন করেছি।  
খালেদা- ৭১এর পর ক্ষমতায় থাকাকালে মানুষ খুন করেছেন।  
হাসিনা- যুদ্ধাপরাধীদের রক্ষা করছেন।  
খালেদা- সত্যিকার যুদ্ধাপরাধীদের বিচার করলে আমরা সমর্থন দিতাম। কিন্তু আপনি তা করছেন না। আপনার দলেও অনেক যুদ্ধাপরাধী আছে।  
হাসিনা- সত্যিকার বিচার হচ্ছে।  
খালেদা- আপনি তো প্রধানমন্ত্রী নন। আপনি তো দলীয় প্রধানমন্ত্রী। আমার সঙ্গে যে আচরণ করেছেন। আমার দলীয় কার্যালয়ে যে আচরণ করেছেন।  
হাসিনা- আপনি জবাব দিতে পারেন। অসাংবিধানিক সরকার…  
খালেদা- আপনারাই অসাংবিধানিক সরকারকে স্বাগত জানান। আপনিই এরশাদ ক্ষমতা দখলের পর বলেছিলেন, আই এ্যাম নট আনহ্যাপি।  
হাসিনা- বলিনি।  
খালেদা- আপনি মঈন উদ্দিন-ফখরুদ্দিনকে আপনাদের আন্দোলনের ফসল বলেছেন।  
হাসিনা- না।  
খালেদা- আপনি তাদের শপথ অনুষ্ঠানে গিয়ে বলেছেন, আপনাদের আন্দোলনের ফসল। মানুষ সে কথা ভুলেনি।  
হাসিনা- আপনি ৯জনকে ডিঙিয়ে মঈন উদ্দিনকে প্রধান বানিয়েছিলেন।  
খালেদা- আপনি অনেককে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। এ কথা বইলেন না। অনেককে বাড়ি পাঠিয়েছেন। মঈনউদ্দিন-ফখরুদ্দিন সাংবিধানিক সরকার ছিল না। কিন্তু আপনি তাদের শপথ অনুষ্ঠানে গেলেন। সেদিন তো আমরা দুই দলই ক্ষমতার বাইরে ছিলাম। আমি যাইনি, আপনি শপথ অনুষ্ঠানে গেছেন।  
হাসিনা- আমি আগুনে বসে হাসি পুষ্পের হাসি। আমার বাবা ভাই মারা গিয়েছিল।  
খালেদা- আপনি অতীতের দিকে নয়, সামনের দিকে আগান। সৎ উদ্দেশ্য থাকলে সামনে আগান।  
হাসিনা- আপনারা ২১শে আগস্ট গ্রেনেড হামলা করে হত্যাকাণ্ড করেছেন।  
খালেদা- হত্যা আমরা করিনি। আপনি যতদিন থাকবেন, ততই আমাদের লাভ। আপনি যতই অশ্লীল কথা বলবেন ততই আমাদের লাভ।  
হাসিনা- ১৫ই আগস্ট আপনি কেন কেক কাটেন?  
খালেদা- ওইদিন কি কোন মানুষ জন্ম নেবে না। আপনারা জিয়াউর রহমানের কথা বলেন। জিয়াউর রহমান তো আপনাদের আওয়ামী লীগকে জন্ম দিয়েছেন। আপনারা তো বাকশাল ছিলেন।  
হাসিনা- …  
খালেদা- এ রাজনীতি থেকে বেরিয়ে আসেন। আসুন নতুন ধারার রাজনীতি শুরু করি।  
হাসিনা- আপনি হরতাল প্রত্যাহার করবেন না?  
খালেদা- হরতাল প্রত্যাহার করতে পারবো না। এটা ১৮ দলের সিদ্ধান্তে ঘোষণা করা হয়েছে।

**বাকী অংশ ১ নং মন্তব্যে –**

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%bf%e0%a7%9f/#comments
