# শূভ্র মেঘপরী

Author: কৃষ্ণমানব
Published: 2014-10-09
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%82%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80/

এই যে,শুনছ ??

\-জী ? কে ডাকছে?

\-আমি,আমি মেঘ পরী , মেঘের দেশে  
ঘর , চিনতে পারছনা??

\-তুমি কি সাদা আকাশের মেঘ পরী ?

\-হ্যাঁ গো , আমি তাই

\-আমার এখানে কেন এসেছ ? আমি তো কেও নই ।  
আমি তো সাধারনের চেয়েও সাধারন , ক্ষুদ্র এক মানুষরূপী  
‪#‎পাগল‬।

\-তোমার এখানে আমার আসা কী বারন ?

কোনোদিনো কী ভাবনি আকাশ থেকে অপূর্ব কোনো পরী তোমার সাথে গল্প করতে আসবে ?

কল্পনায় কী কোনো মেঘ পরীর ছবি আঁকনি?

\-না তো , তা তো কখনো করিনি।

\-মিথ্যে বলছ কেন ? তাও আবার হয় নাকি ! ধুর।

\-হয় কিনা তা তো জানিনা, জানার দরকারো পরেনি ।  
ওই যে বললাম আমি মানুষরূপী #পাগল ,

তাই মানুষ এর সাথে সবকিছু নাও মিলতে পারে ।

\-কী এমন একজন তুমি , যে আলাদা ?  
\-আমি ? আমি তো আলাদা কেও ও নই ।

\-তাহলে যে বলছ তুমি মানুষরূপী  
#পাগল ?

\-তুমি কি জানো ,  
আজ ওই যে রাস্তার পাশের বৃদ্ধ লোকটা ,

তার না খাওয়ার কিছু নেই কয়েকদিন ধরে , আজ একটা রিকশায় চরে আসলাম ,

রিকশাচালক চাচা উনার মেয়ের ফর্ম পূরণ করবেন , টাকা নেই ।

অন্ধ একটা মেয়েকে দেখলাম রাস্তার পাশে বসে রাস্তায় হাত বুলোচ্ছে , কিছু পেলে মুখে দিয়ে দেখছে , আরো কত কি !!!!!

এদের জন্যে তো আমি কিছু করত্তে পারলাম না।তাহলে আমি কিসের মানুষ বলতে পার ?

\-থাক ওসব কথা । তোমার গল্পটা আমায় বলবে???

\-গল্প ? গল্প তো নেই।তবে বলার মত কিছু আছে।

\-তাই বল না,শুনি?

\-আমার সত্যিকারের ‪#‎মেঘযে‬ কল্পনার চেয়েও সুন্দর,অপূর্ব,অনন্যা।

\-পরীর চেয়েও সুন্দর!!

\-হ্যাঁ,অনেক বেশি।

\-সে কোথায়??

\-এই যে আমার মনের মাঝে , বলেছিলাম না ,  
কখনো দরকার পরেনি কোনো কাল্পনিক পরীর ছবি আঁকবার।

\-তোমার বেজায় কষ্ট,তাই না?

\-না তো ।  
কষ্ট তো ওই মানুষগুলোর ,যাদের কথা বললাম।

\-সত্যি বলছ ??

\-কাওকে ভালোবাসার মানেই কী তাকে নিজের করে পাওয়া ??

কাওকে ভালোবাসতে দোষ কোথায় ?

\-তোমার কোনো কষ্ট নেই তাই বলছ ??  
\-কেন থাকবে তা বলতে পারো ??

আমার মাথার ওপর বিশাল এক আকাশ আছে , পায়ের নিচে শক্ত মাটি আছে ।  
‪#‎ওইযে‬ ওই মানুষটা ,  
কাল যে গলায় ফাঁস দিল ,

ও কিন্তু ঝুলে পরার সাথে সাথে পায়ের নিচে মাটি খুঁজেছিল , পায় নি ।

‪#‎তারপরওই‬ যে সেদিন মেয়েটা ছাদ থেকে ঝাপিয়ে পরল ,

ও কিন্তু পরার সময় আকাশের দিকে তাকিয়ে একবার চেয়েছিল আকাশটা ছুঁতে ,

ধরে পতন ঠেকাতে , পেরেছে কী ??  
একজন মাটি পায় নি ,  
আরেকজন আকাশ………

আমার তো দুটোই আছে  
আমি তো বৃদ্ধ লোকটার মত না খেয়ে নেই ,

আমাকে তো ফরম পূরণ করা নিয়ে দুশ্চিন্তা করতে হয়না ,  
আমি এই সুন্দর পৃথিবীটাকে দেখতে পারি , প্রাণ ভরে নিশ্বাস নিতে পারি……

আমি এখন ও বেঁচে আছি ।  
সুস্থ ভাবে ,

এই কী বেশির চেয়েও বেশি পাওয়া নয় ?? ….
