# শূন্য শূন্যালয়ে

- Author: [ভোরের শিশির](https://sonelablog.com/author/nitesh-barua/)
- Published: 2015-11-01T21:25:07+00:00
- Updated: 2015-11-01T21:29:40+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f%e0%a7%87/

---

**জীবনঃ**

পাহাড়ে জঙ্গলে ঝর্ণার ধারাতে

ভালবাসা পুড়ছে অনিন্দ্য অনলে।

**যৌবনঃ**

মরুতে ভূমিতে বালুকার গুণনে

ভালবাসা ফুঁসছে কর্কশ অঙ্গারে।

**জীবনঃ**

অলিতে গলিতে রাজপথের গুঞ্জনে

ভালবাসা লড়ছে  স্বপ্নীল বুননে।

**যৌবনঃ**

আকাশে বাতাসে মেঘের গড়নে

ভালবাসা ভাসছে সোনেলা আহ্বানে।

**ভালবাসাঃ**

জীবনে যৌবনে দেহতে মনেতে

ভালবাসা ধুঁকছে জীবনে যৌবনে।

**মৃত্যুঃ**

প্রতিটি ক্ষণে অতীত আর ভবিষ্যতের সাথে

শুধুমাত্র বর্তমানের ভুলে; বর্তমানকে ভুলে।

**জন্মঃ**

কে জানে কিসে, কে সে, কিভাবে সে,

তবে আসে মৃত্যুর সন্ধিক্ষণে শূন্য শূন্যালয়ে।

[!\[Optimized-4545825554_8cc38830be_o - Copy\](http://sonelablog.com/wp-content/uploads/2015/11/Optimized-4545825554_8cc38830be_o-Copy.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/11/Optimized-4545825554_8cc38830be_o-Copy.jpg)

*স্পেস নেবুলা-THE CARINA NEBULA*

 

ঝরে পাতা মানেই মুছে যাওয়া নয়,

নয় ধূসর রুক্ষতায় সবকিছু ভুলে যাওয়া।

জীবন মানেই মন্ত্রণা; যৌবন মানেই যন্ত্রণা,

ভালবাসা মানেই জীবনে যৌবন ঢাকে ছুটে চলা।

ছুটছে সবই সময়ের সাথে, ছুটছে সবাই বর্তমান ভুলে।

ছুটছে সবাই শুরুর খোঁজে, ছুটছে সবই শূন্যের শূন্যালয়ে।

---

Comments: 52 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f%e0%a7%87/#comments
