# শূন্য যতি চিহ্নে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-25T11:47:52+00:00
- Updated: 2021-04-25T07:49:24+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%af%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87/

---

 

ওপড়ানো চোখের ভিক্ষুক ঠিকঠাক হেঁটে যায়  
সময়ের প্রান্ত ধরে নির্বিঘ্নে, গলি, রাজপথ, আলপথ,  
জীবনের অলিন্দ-নিলয়ে;  
এ যেন তার পূর্ব পুরুষদের ভিটেমাটি,  
চেনা মেঠোপথ।

এ যেন রূপ-কথার ডালিম কুমারের চির চেনা হাঁটা-পথ-ঘাট,  
ঘুম এখানে নির্বিষ, রাক্ষস খোক্ষসের বাস এখানে নেই,  
ছদ্মবেশী এক মুখো দু’মুখো সাপ-কোপ!  
নাহ্, তা-ও এখানে নেই।

নীরবতার অন্ধ-প্রদীপ পান করে, আঁজলা আঁজলা সুখন পানি।  
আলাদীনের প্রদীপ হাতে শূন্য যতি চিহ্নে।

ছবি নেটের।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%af%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87/#comments
