# শূন্য মহাকাল

- Author: [চারু মান্নান](https://sonelablog.com/author/charumannan/)
- Published: 2020-10-28T06:49:08+00:00
- Updated: 2020-10-28T06:49:08+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2/

---

**_____শূন্য মহাকাল**

শূন্য মহাকাল,  
শূন্য তুচ্ছ অতি কণা সাজিয়ে রইছে দ্যাখো  
সচল মহা রণে; দিক হতে দিগন্তে পথিক পথ খুঁজে ফিরে  
শূন্য ধুলি কণা শুন্যভুমি মিলে।

কিসের এত সাজ?  
কিসের তোরজোড়? সবই তো শূন্য খোল নিত‌্য শূন্য ভরে!  
কবিতার আঁচল ছিঁড়ে; শূন্য খান খান  
এদিক ওদিক ফিরে শূন্য নিরিখে  
অমানিশায় ঘুরে।

বাঁচিতে কত যত্ন আত্তি?  
বেঘোর শূন্য কাল, শূন্যকাল বাড়ে  
জীবন কাল মাগে; অতীব গোপনে শূন্য আপন টানে  
আপন মায়ার টান বিষন্ন বিষম লাগে!  
অতীব একা অতীব শুন্যভুমে, একেলা শুধু শুন্য মহাকালে।

======

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2/#comments
