# শূন্যতা…

- Author: [রিমি রুম্মান](https://sonelablog.com/author/rimee-rumman/)
- Published: 2013-11-06T01:54:11+00:00
- Updated: 2013-11-06T01:54:11+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4%e0%a6%be-4/

---

যেখানে যাবার পথে মন ভরে থাকতো অন্যরকম উচ্ছ্বাস আনন্দে,  
সেখানে যাবার পথ আজ কেনো এতো দীর্ঘ আর নিরানন্দের___?  
একি জীবনের দীর্ঘতম পথ পাড়ি দেওয়া আমার_________?  
যেখানে কেটেছিলো শৈশব কৈশোরের প্রাণোচ্ছল শ্রেষ্ঠ সময়গুলো,  
সেইস্থান আজ কেমন করে এমন অচেনা অজানা হলো____?  
মনের ভেতরের চড়াই-উতরাই ডিঙ্গিয়ে পরিশেষে গন্তব্যে যখন,  
প্রবল ঝাঁকুনি ব্যথাতুর ভাবে নাড়া দিয়ে গেলো আমায় তখন।  
দুচোখ কেবলই হন্যে হয়ে এখানে ওখানে খুঁজেছে ফিরেছে____  
কেউ ছিলোনা কোথাও চিরচেনা সেই আনাচ কানাচে।  
অবশেষে খুঁজে পেয়েছি তাদের ছয় ফুট মাটির গভীরে,  
ক্ষুদ্র অপরিসর চৌদিক ঘেরা গুমোট আঁধার ঘরে__  
দশহাত দূরত্বে পাশাপাশি ছিলো তারা গভীর ঘুমে__।  
খুঁজেফেরা দু’চোখ তখন ঝাপসা চোখের জলে,  
ঝরনা যেমন স্রোতবতি হয়ে লেকের জলে যায় পাহাড় গড়িয়ে।  
মনের গভীরে গভীর ক্ষত নিয়ে ফিরে আসার পথে____  
চমকিত আমি দাঁড়াই ফিরে ক্ষণিকের তরে___।  
সেই মায়াভরা মুখে করুন চাহনিতে আমায় যেনো বলে___  
এতোদিন পরে এলি____ সেই তো এলি,  
যখন পৃথিবীর পথচলা ফুরিয়ে, মহাকালের অংশ হলাম আমি__!!  
(২ বছরের ব্যবধানে বাবা-মা দুইজনকেই হারিয়ে শুন্য বাড়িটিতে যাবার সময়কার অনুভুতি…)

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4%e0%a6%be-4/#comments
