# শূন্যতা

- Author: [প্রিন্স মাহমুদ](https://sonelablog.com/author/pmahm/)
- Published: 2013-10-20T21:24:41+00:00
- Updated: 2013-10-20T21:24:41+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [সঙ্গীত](https://sonelablog.com/category/misc/song/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4%e0%a6%be-2/

---

একটা স্বপ্ন সাদা কালো

একটা স্বপ্ন সবুজ

তোমার চোখে চেয়ে দেখি

এখনো আমি অবুঝ ।

অবুঝ বলেই তোমায় ঘিরে

ইচ্ছে মতো আঁকা ঝোঁকা

মাঝরাতে তাই তোমায় ভেবে

ভাসাই নতুন শব্দ নৌকা ।

 

রাতের তারা হারিয়ে যায়

মাঝরাতে তাই  বিষাদে

তোমার খোঁপায় ফুল জড়ানো

আছি উপমার অভাবে ।

যেভাবে তুমি সাজাতে পারো

এই আকাশ সাজাবে

মনের ভেতর শূন্যতা খুব

শূন্যতা হৃদয়ের গভীরে ।

 

গান হিসেবে এক মিউজিক ডাইরেক্টরকে এই লিরিক দিলাম । লিরিক দেয়ার পর থেকে তাহার অনুভূতি কি জানান দেয়নি । ঠাণ্ডা ব্যবহার চলছে । আমার ধারনা ছিল সাধারণ একটা রিদম দিয়ে এই গানটি ভালো ভাবেই করা যাবে । মানুষ যা আশা করে তা হয়না

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4%e0%a6%be-2/#comments
