# শূন্যতায় বসবাস

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-11-22T07:19:51+00:00
- Updated: 2020-11-22T15:44:38+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/

---

 

শূন্যতার বিস্ময়, বিস্ময়ের শূন্যতা নিয়ে ভাবি  
তৃপ্তি অ-তৃপ্তির এই যে অলংকার, পরাভব, ছবিমুখ-যাদুময়তা,  
হারজিত, শোক-তাপের মনি-মুক্তো!  
শেষের হিসেবের গরমিল, কোথায় কীভাবে মিলিবে/মিলাবে!!

নিশীথের নিষিদ্ধ-সিথানে ঘুমের ভান করে রাতভর  
পরখ-পরীক্ষা, সবই তো বিফল-বয়ান, সমুদ্র-শব্দের মত  
প্রার্থনায় (নকল)অগম্য বিধাতা।

মেহমান-সময়ের প্রশ্রয়ে পুলক-ইচ্ছেদের সাথে ধ্বনি তুলে উদয়-অস্তে  
কলকল করে, দুলে-দুলে সুরে-সুরে রঙ-বেরঙের বাহারি রাংতায় মুড়িয়ে,  
অতঃপর অচলতা সারিসারি, সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে;

এবারে ঘাত-সংঘাত বিছিয়ে/ছড়িয়ে দেবে শিরায় শিরায় পিথাগোরাসের নিয়মে,  
জীবনের শেষাংশে-ও।

ছবি নেটের।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/#comments
