# শূন্যতার রাত-পোশাক

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-06-11T16:34:22+00:00
- Updated: 2017-06-11T16:42:22+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b6%e0%a6%be%e0%a6%95/

---

সারি-সারি ঝুলে আছে রাত-পোশাক  
অনেক, অজস্র, কিন্তু রাত কৈ!!  
কোন্‌ অভিসারে!! কোথায়!!

চুনোপুঁটি-স্বপ্ন বা তীব্র শীতে জাপটে ধরা  
উষ্ণ-ঋতুর-বৈভব, স্নান-শরীরে লুকোবে কী-করে!!  
টুক-টুক করে হেঁটে-হেঁটে আসার শব্দ-খোঁজ!!  
উত্তেজক-স্তিমিত-চোখ, স্ফীত-ঠোঁট,  
কাচ-বারান্দায় বসে-বসে অপেক্ষার অবলোকন।  
কোন্‌ কৌটিল্য-কৌশলে এড়াবে!!

অন্ত্যক্ষরণের মত আপসে-আপ ভেসে আসবে  
অনুভবের স্রোত বেয়ে,  
লেপ্টে যাওয়া লিপিস্টিক, চোখ-কাজল  
বিবর্ণতায় মলিন চিবুক, হতোদ্যম শরীরী আয়তনে!!  
আনন্দ-ক্লান্তির ধনুক-প্রেম শেষে  
ও-কিছু-না বলে ঝিলিক মেরে বাস্তুহীনকে দিলে  
অঘাধ-অবোধ সান্তনা!!  
সাগর-কূলে দাঁড়িয়ে দুর্দান্ত এক ‘একা’;

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b6%e0%a6%be%e0%a6%95/#comments
