# একাকীত্বের প্রেমে প্রেম

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-07-02T00:15:58+00:00
- Updated: 2018-07-03T01:46:46+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/

---

নধর শূন্যতায়  
ছুঁয়ে যাই ঐ মেঘের আচল-আকাশ  
ছুঁতে চাই আরও, আরও নিবিড়তায়;

এই যে অহর্নিশ ছুঁতে চাওয়া, ছোঁয়া ছুঁই-ই  
ছুঁই-ছুঁই না ছুঁয়ে-ছুঁয়ে-ই, একেবারেই না-পাওয়া, বা  
একান্তই পাওয়া, না-পাওয়ার বাহানা  
বিষাক্ত যন্ত্রণায় বুঁদ হয়ে থাকা,  
চারু-সুনিপুণ শাশ্বত একাকীত্ব, এ আমার, শুধুই আমার;

নিঃশব্দের গগন বিদারী চিৎকারে শীৎকারে  
বেলা অবেলার সন্ধিক্ষণে এ এক মহা গুঞ্জরণ,  
ছুঁয়ে যাওয়া একাকীত্বটুকু শুধুই আমার,  
কুমারী-তন্দ্রা বা প্রেম-অপ্রেমের ঋতুতে  
আনমনে ফুরানো সময়ও।

মোরগ ডাকা ভোরের চৈতন্যে আমার একাকীত্ব,  
শুধুই আমার, সতেজ সুন্দরের আহ্বানে;

একাকীত্ব, তোমার ওলাওঠা হোক;  
সুচীমুখ অশোভন বক্রোক্তির ঘূর্ণিপাক শেষে  
হেরার গুহায়ও তোমাকেই চাই!!!

*************************************************************

আমার একমাত্র শিক্ষক (যে কিছুই শেখায় না)  
শুন্য শুন্যালয় ভাইয়াকে!!

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/#comments
