# শূণ্য শূণ্য বিতৃষ্ণা

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2014-01-28T14:26:07+00:00
- Updated: 2014-01-28T14:26:07+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%be/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/01/1009773_10201133664000108_298174457_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/01/1009773_10201133664000108_298174457_n.jpg)

কিছু থাকুক আর নাই থাকুক  
আজকাল আমার আর কথা থাকেনা ।  
কেবল ক্ষোভ আর ক্রোধ থাকে  
ঠিক যেমন কিছুতেই মরেনা  
সংক্রামক ভাইরাস ।

চুলায় আগুণ জ্বলুক আর নাই জ্বলুক  
ভেতরে একশটা চুল্লী দাউ দাউ করে জ্বলতে থাকে ।  
আর হা করে গিলে চলে যতোটা ভালোত্ত্ব ছিলো  
এতো ক্ষুধার্ত হতে পারে আমার নিষ্ঠুরতা  
কি করে , কে জানে !

দুই যুগ আগের “আমি”টাকে বিদ্রূপ করে ভ্যাংচি কাটে  
আজকাল আমার আমাকে মোটেও  
ভালো লাগে না  
আর নিজেকে যখন অসহ্য লাগে  
তখন বড়ো ভয়ঙ্কর হয়ে যায় ,  
পরিচিত এই একান্ত মুখশ্রীও ।

আজকাল আর কিছুই নেই ,  
সেই পাগলামী ,  
বাঁধ ভাঙ্গা চঞ্চলতা ,  
উপচে পড়া সহজ-সরলতা…  
তাই নিজেকে স্বান্তনা দেই ,  
আর বলি ;  
আজকাল কিছু থাকুক আর নাই থাকুক  
এ জীবন আমাকে একলা রাখেনি ,  
এখনও ভরপুর শূণ্যতা রেখেছে  
নিঃশ্বাসের সিন্দুকে…  
হ্যামিল্টন , কানাডা  
১৮ জুলাই , ২০১৩ ইং ।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%be/#comments
