# শুরু হলো লালন মেলা

Author: যাযাবর
Published: 2013-10-17
Category: সঙ্গীত, সমসাময়িক
Tags: এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, কুস্টিয়া, লালন ফকির, লালন মেলা
URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/01-269x300.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/01.jpg)

আজ ১৭ অক্টোবর । ১৮৯০ সালের এই দিনে দেহত্যাগ করেন লালন শাহ । প্রতি বছর এই দিনে শুরু হয় লালন উৎসব , লালন মেলা , লালন স্মরণোৎসব। তিন দিন ধরে চলবে এই উৎসব । দুদিন আগ থেকেই সাড়া দেশ থেকে লালন ভক্তগণ জরো হতে থাকেন লালন আখড়ায় ।  
মেলায় পুরো মাজার প্রাঙ্গণ ভক্ত কুলের উপস্থিতি দেখে বুঝা যায় , লালান শাহ মানুষের হৃদয়ে কতটা স্থান করে নিয়েছেন ।  
সাদা আলখেল্লা পরিহিত বাউলগণ গাইতে থাকেন বাউল গান। বিভিন্ন গ্রুপ বিভিন্ন ভাবে সাধনায় মগ্ন থাকেন।  
[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/23_r7_c2-300x183.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/23_r7_c2.jpg)

বছরে দুটি মেলা বসে এখানে । দুটি ভিন্ন নামে । একটি সাধুসঙ্গ অন্যটি লালন স্মরণোৎসব । সাধুসঙ্গ শুধু লালনের অনুসারীদের জন্য। এই মিলন মেলা লালন জীবিত থাকা অবস্থায়ই চালু হয়। লালন খুব আনন্দের সাথে এই উৎসব পালন করতেন। উৎসবটি দেড়শ বছর যাবত চালু আছে।  
[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/image_673_196785-300x199.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/image_673_196785.jpg)  
লালন শাহের দেহ ত্যাগের দিনে পালিত হয় লালন স্মরণোৎসব , এই উৎসবে সবাই আসেন ।  
এটি এখন গ্রামীন মেলায় রূপান্তরিত হয়ে গিয়েছে ।  
[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/image_311_95790-300x199.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/image_311_95790.jpg)

ফটো নেট থেকে নেয়া।

বাউল শফি মন্ডলের কন্ঠে শুনুন লালন শাহ এর একটি বিখ্যাত গানঃ  
[**যে দিন হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টান**](http://www.youtube.com/watch?v=2UJ7-pB3kLY "যে দিন হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টান , জাতি গোত্র নাহি রবে , এমন মানব সমাজ কবে গো সৃজন হবে")  
[**জাতি গোত্র নাহি রবে**](http://www.youtube.com/watch?v=2UJ7-pB3kLY "যে দিন হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টান , জাতি গোত্র নাহি রবে , এমন মানব সমাজ কবে গো সৃজন হবে")  
[**এমন মানব সমাজ**](http://www.youtube.com/watch?v=2UJ7-pB3kLY "যে দিন হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টান , জাতি গোত্র নাহি রবে , এমন মানব সমাজ কবে গো সৃজন হবে")  
[**কবে গো সৃজন হবে**](http://www.youtube.com/watch?v=2UJ7-pB3kLY "যে দিন হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টান , জাতি গোত্র নাহি রবে , এমন মানব সমাজ কবে গো সৃজন হবে")
