# শুভ হোক সোনেলার জন্মদিন !

- Author: [সুপায়ন বড়ুয়া](https://sonelablog.com/author/supayan-barua/)
- Published: 2020-09-23T08:20:44+00:00
- Updated: 2020-09-23T08:37:29+00:00
- Category: [শুভেচ্ছা](https://sonelablog.com/category/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/

---

শুভ শুভ দিন, আজ সোনেলার জন্মদিন।  
আনন্দ উচ্ছাসে ভরা সোনালী একটি দিন  
প্রিয়তমা সোনেলা আজ তোমার জন্মদিন !  
.  
নব প্রাণের আনন্দে হিমেল হাওয়ায়  
শরৎ অবগাহনে তারুণ্যের উন্মাদনায়  
রৌদ্র উজ্জ্বল কোন এক বিকেল বেলায়  
এক ঝাঁক কপোত কপোতির মধু গুঞ্জনে  
গুণমুগ্ধ লেখকের অপরূপ মিলন মেলায়  
আলো ঝলমলে তারায় উদ্ভাষিত একটি দিন  
প্রিয়তমা সোনেলা আজ তোমার জন্মদিন।  
.  
যে নাবিক ধরেছিল সোনেলা তরীর হাল  
মেলেছিল ধরে জিসান ভাইয়ের অবারীত দ্বার।  
যারা তুলেছিল পাল টেনেছিল গুণ  
ক্লান্তহীন পথচলায় কাটে ঝড় ঝঞ্জার।  
.  
কাব্যিক ভাষায় গেয়েছিল গান তিনি মহারাজ  
ধরেছিল তান তৌহিদ, ইঞ্জা, মমির মঞ্চ সাজ  
সাবিনা – বন্যা আপু সোনেলার প্রাণ  
গেয়ে যায় তারা জীবনের জয় গান।  
.  
মামার বাসায় পাখি খুঁজে পায় তিনি শামীম ভাই  
ভ্রমণের সাথে উৎসবে মাতে তিনি কামাল ভাই  
হঠাৎ করে ঝলকানি দিয়ে যায় তিনি সারোয়ার ভাই  
আইটি বিষয়ে ছক কেটে যায় প্রিয় নাজমুল ভাই।  
.  
ছন্দের মাঝে যাকে খুঁজে যাই তিনি কবি নজরুল  
কবিতার সাথে প্রদীপ, সুপর্ণাদি মন্তব্যে করেনা ভুল।  
সুরাইয়া পারভীন,নার্গিস,রেহেনা আপু গল্পের সাথে  
আরজু মুক্তা,নাসরীন,শবনম আপু ফুটায় শব্দের ফুল।  
.  
সবাইর পদচারণায় ধন্য আজ  
উদ্ভাসিত একটি দিন।  
শুভ হোক প্রিয়তমা সোনেলা  
আজ তোমার জন্মদিন।

---

Comments: 44 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/#comments
