# শুভ বার্তা

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-03-19T09:52:15+00:00
- Updated: 2020-05-12T08:15:13+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/

---

আজো সন্ধ্যা নামে ধরণীর বুকে,অপেক্ষার প্রহর বয়ে যায় ;  
নেই শুধু তোমার আমন্ত্রণ।  
অমানিশায় ঢেকে থাকে যামিনী,  
পঞ্চমী তিথিতে আজো তমালের বনে জোছনা ঝরে;  
শুধু তোমার ভালোবাসার উর্মি আছড়ে পড়ে না আমার বালুকাবেলায়।  
আজো ভোর হয় বারান্দায় কাকের কর্কশ ব্যঞ্জন স্বরে।  
শুধু তোমার বার্তা আসেনা হৃদয়ের ম্যাসেঞ্জারে।  
টুনটুনি, দোয়েল, শালিক দিনমান শিষ দেয়’ শুভ হোক’ বলে।  
প্রতিটি প্রহর , প্রতিটি সকাল আজো আছে;  
নেই শুধু তোমার ‘শুভ সকাল’ ।  
আজো অষ্টপ্রহর বার্তা নিয়ে আসে ‘শুভ, অশুভের ‘;  
শুধু তোমার ‘ শুভ হোক’ হারিয়ে গেছে বিরাগের অন্তরালে।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/#comments
