# শুভ জন্মদিন

Author: সাবিনা ইয়াসমিন
Published: 2020-12-25
Category: শুভেচ্ছা
URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-4/

আজ অক্ষরেরা যুক্ত হলো সবাক কবিতায়  
আজ রাত্রি আরও সুরভিত মন মহুয়ায়,  
বাঁধ ভাঙা ঐ চাঁদের হাসি ভেঙেছে সকল লাজ,  
সোনালী আলো ছড়াবে রবি,সাজবে রাঙা প্রভাত  
হিম-হিমালয়ের ঘুমোট পাঁজরেও আজ জল-জোছনার কারুকাজ!

আজ ইচ্ছেরা সব মুক্ত হলো বদ্ধ দুয়ার খুলে  
আজ রঙ গুলো সব রঙ্গিন হলো ইচ্ছে আকাশ ছুঁয়ে,

আজকের আকাশ জানে  
আজকের পৃথিবী জানে  
জানে ভূমিষ্ঠ সময়ের সাক্ষ্য ভূমি,

এ ধরায় আসে কিছু প্রাণ  
জানেনা নিতে,শুধু দিতে জানে দান  
কল্যাণের পথে রাখে অবদান, কারন-অকারনে/  
ধর্ম নয় বর্ণে নয়, নিরাবেগ বিবেকে নয়,  
মানুষের মাঝে বাঁচে  
মানবতার মৌলে করে বিচরণ।

এমন মানুষ ঘরে-ঘরে প্রতিদিন প্রতিক্ষণে জন্মায় না।  
তারা আসে জয় করতে, জয় স্বাধীনতার আস্বাদ পায় তাদেরকে জয়ী হতে দেখে।  
আজ অনলাইন জগতের অন্যতম প্রিয় লেখক, শ্রদ্ধেয় ব্লগার, সোনেলা ব্লগ প্রতিষ্ঠাতা  [জিসান শা ইকরাম](/author/jeshan4u/) এর শুভ জন্মদিন।

![](https://sonelablog.com/wp-content/uploads/2020/12/FB_IMG_1608830195231.jpg)

আজকের এইদিনে তিনি পৃথিবীতে এসেছিলেন। অজস্র ফুলেল শুভেচ্ছা জানাই তাকে..![](https://sonelablog.com/wp-content/uploads/2020/12/FB_IMG_1608827001859.jpg)

শুভ হোক জন্মদিন।[শুভ জন্মদিন।](https://youtu.be/fvxjblnzf7Q) ভালো থাকুন জীবনের প্রতিদিন প্রতিক্ষণ পরিপূর্ণ আনন্দে, সম্পূর্ণ মর্যাদায়।  বড়দের আদর-স্নেহ,ছোটদের শ্রদ্ধা সম্মান, বন্ধুদের ভালোবাসা ঘিরে থাকুক আপনার চারপাশ।
