# শুভ জন্মদিন সোনেলা

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-09-22T18:00:08+00:00
- Updated: 2020-09-23T07:49:27+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-2/

---

 

আজ ২৩শে সেপ্টেম্বর,  
আজ শুভ জন্মদিন তোমার।  
কত শত লেখক, কবিবর লিখে যায় প্রাণের শব্দভান্ডার,  
হাসিমুখে বরণ করো নবীন লেখক, কবি, ছড়াকার।  
সবার মন্তব্যের ভাঁজে থাকে অনুপ্রেরণা, আশীর্বাদের ঝড়-  
নবীন-প্রবীণ ব্লগারগণ সোনেলায় মিলেমিশে হয় একাকার।  
আছেন সবার উপরে সবার প্রিয় ইকরাম দাদা ভাই,  
সোনেলার ব্লগে যার কোনো জুড়ি নাই।  
আছেন সবার প্রিয় মহারাজ নিজ মহিমায়,  
মন্তব্য করেন সবার লেখায় অবিরাম নিগূঢ়তম ভালোবাসায়।  
মমি ভাইয়ের লেখনীতে মাটির গন্ধ পাই,  
মন্তব্যে ভালোবাসা ও কৃতজ্ঞতা দুটোই খুঁজে পাই।  
মুজিবর ভাইয়ের লেখা কম ,  
তবুও সবার মন্তব্যে হাজির থাকেন অবিরাম।

 বন্যা আপুর লেখায় মন্তব্য করা বড়ই দুঃসাধ্য ব্যাপার,  
সহজ ভাষায় কঠিন ভাবগাম্ভীর্যে করে যান কথোপকথন বিশ্বমানের।  
সুপায়ন দাদা লিখেন কবিতা সমসাময়িক বিষয়ে,  
মন্তব্য করেন সব লেখায় ছন্দ মিলিয়ে।  
নিতাই দাদার লেখায় থাকে জীবনের সংগ্রাম,  
মন্তব্যে রেখে যান সবার জন্য সম্মান , শ্রদ্ধা অবিরাম।  
তৌহিদ ভাই সমসাময়িক, কবিতায় আছেন সেরা হয়ে,  
সুচিন্তিত মতামত আর মন্তব্যে থাকেন এগিয়ে।  
সাবিনা আপুর লেখায় প্রেমের সহজ সরলতা,  
সবার মন্তব্যে রেখে যান সর্বদা বিশালতা।  
কামাল ভাইয়ের ছবি ব্লগের হয়না তুলনা,  
অসম্ভবকে সম্ভব করাই ওনার বাঁচার প্রেরণা।  
শামীম ভাইয়ের বিষয়বস্তু যদিও পাখিদের নিয়ে,  
বন্যপ্রাণীও আছেন সমান তালে- পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ সাথে নিয়ে।

রেহানা আপুর গল্প মন কেড়ে নেয়,  
মিষ্টি আপুর মিষ্টি মন্তব্য হৃদয় ছুঁয়ে দেয়  
আরজু আপু আছেন বিষয়ের বৈচিত্র্য সমাহারে,  
বানানের ভুল ধরেন মন্তব্যের খাতিরে।  
ইঞ্জা ভাইয়ের গল্প আর সমসাময়িক চমৎকার শিক্ষণীয়,  
সবাইকে আপন করে হয়ে যান অতুলনীয়।  
সুরাইয়া পারভীন একান্ত অনুভূতি লিখে যান সতত,  
সবার ভালোবাসা আর অনুপ্রেরণায় ধন্য হন অবিরত।  
নাজমুল ভাইয়ের ছোট্ট কবিতায় থাকে কঠিন বাস্তবতা,  
সারমর্ম বের করতেই হারিয়ে যায় মন্তব্যের পাতা।  
অনন্য ভাইয়ের শব্দবুননে বিমোহিত হয় সবাই,  
অনেক দিন ধরে তারে খুঁজে না পাই।  
এস. জেড বাবু ভাই ও আছেন দূরে সরে,  
তবুও আছেন সদাই সবার অন্তর জুড়ে।  
নতুনদের আগমনে মুখরিত সোনেলার আঙ্গিনা,  
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা, কাউকেই ভুলিনা।  
আট বছর পূর্তিতে জানাই একরাশ শুভেচ্ছা,  
সবাই থাকবো এক হয়ে সোনেলায়-এই হোক ইচ্ছা।

---

Comments: 44 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-2/#comments
