# শুভ জন্মদিন শিপু ভাই

- Author: [নীহারিকা](https://sonelablog.com/author/niharika/)
- Published: 2017-05-20T03:39:23+00:00
- Updated: 2017-05-20T17:55:55+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87/

---

![fb_img_1495247609655](http://sonelablog.com/wp-content/uploads/2017/05/FB_IMG_1495247609655-208x300.jpg)

আজ আমাদের প্রিয় ব্লগার শিপু ভাইয়ের জন্মদিন। যদিও জানি না হেলাল ভাইয়ের মত ধরা খাবো কি না। তবুও জন্মদিন বলে কথা। সত্য হোক বা মিথ্যা। আসলে পোস্ট লিখতে গেলে একজন মানুষ সম্পর্কে যতটুকু জানা প্রয়োজন ততটা বোধহয় জানা হয়নি আমার। তবুও লিখছি। শিপু ভাইয়ের সাথে আমার প্রথম দেখা বেশ কয়েকবছর আগেই একটু হুট করেই বলা যায়। তার পর থেকে মাঝে মাঝে উনার কিছু কিছু পোস্ট আমার ফেসবুকের হোমপেজে আসতো যদি কোনো মিউচুয়াল ফ্রেন্ড তাতে কমেন্ট করতেন তবেই। সেভাবেই মুখ চেনা হয়ে রইলেন উনি। সবশেষে কিছুদিন আগে সোনেলার মিলনমেলায় আবার দেখা। তারপর ফেসবুকে এড করে যা ধারণা হলো তাতে আমি গর্বিত এমন একজন মানুষের সাথে পরিচিত হয়ে। আমার মনে হয় যারা উনাকে জানেন তাদেরও একই ধারণা আমার মতই। এক কথায় বলতে গেলে একজন সৎ, কর্মঠ, বন্ধুবৎসল, পরোপকারী, স্পষ্টবাদী, বিশাল মনের অধিকারী …….. (আরো অনেক) এমন অনেক গুণে গুণান্বিত তিনি। সোনেলার ব্লগার হিসেবে উনার নিবন্ধন ৩ বছর ৯ মাস ২১ দিন হলেও উনি পোস্ট লিখেছেন ১০ টি। আমি ব্যক্তিগতভাবে উনার অণুগল্পের ফ্যান। সত্যি কথা বলতে এ ব্লগের অনেকেই আছেন যারা এই পোস্টটি লিখলে আরো সুন্দরভাবে লিখতে পারতেন, বিশেষ করে যারা উনাকে অনেক বছর ধরে চেনেন। তবে খুব অল্প পরিচয়ে কারো সম্পর্কে কিছু লেখা ধৃষ্টতারও সামিল।

তবে যাই হোক, আজকের এই দিনে শিপু ভাইকে সোনেলার সকল ব্লগার, পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনগুলো সকলকে নিয়ে আনন্দে কাটুক, সেই সাথে দিন দিন আপনার ব্যক্তিগত, ব্যবসায়িক ও পারবারিক জীবন সাফল্যমন্ডিত হোক সে দোয়া রইলো। আপনি খুব খুব ভালো থাকুন, মানুষ হিসেবে যেমন আছেন তেমনই থাকুন। আবারো সকলের পক্ষ থেকে শুভকামনা -{@

 

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87/#comments
