# শুভ জন্মদিন প্রিয় হুমায়ুন আহমেদ

- Author: [নীলকন্ঠ জয়](https://sonelablog.com/author/nilkanthojoy/)
- Published: 2013-11-13T01:50:35+00:00
- Updated: 2013-11-14T09:18:54+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: জন্মদিন-হুমায়ুন আহমেদ, নীলকন্ঠ জয়ের ডায়েরী, হিমুর জন্মদিন, হুমায়ুন আহমেদ
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a7%81/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/images1.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/images1.jpg)  
**বিদায়েও তোমায় নমিঃ**  
(১৩ নভেম্বর জন্মতিথিতে উৎসর্গঃ প্রয়াত কথা-সাহিত্যক হুমায়ুন আহম্মেদ স্যার কে)

হলুদ পাঞ্জাবী…  
কল্পনায় কতবার পরেছি জানি না,  
আবেগে বেঁধেছো,বাধ্য করনি  
হেঁটেছি নগ্ন পায়ে,  
পাদুকা জোড়া পরা হয়নি।

তুমি নেই তাই—  
পড়া হবে না নতুন কোন  
মিসির আলী কিংবা বোতল ভুতের কাহিনী,  
সৃস্টি হবেনা আর কোন বাকের ভাই কিংবা  
নতুন গদ্যের সঞ্জিবনী।

তুমি নেই তাই—  
কল্পনার মিঠা স্রোতে  
ভেসে বেড়াবোনা আমি আর,পড়বোনা-  
সায়েন্স ফিকশন কিংবা নন্দিত নরকে,  
গাইবো না গান ওই চাঁদনি পসর রাতে।

ওগো কথার কারিগর—  
ভেবো না এ আমার অভিমান  
এ আমার ভালবাসার পুস্পাঞ্জলী,  
মনের কোণে যতনে রেখেছি তাই  
বিদায়েও তোমায় নমিঃ।

ওগো কথাসাহিত্য সম্রাট—  
আজি এ জন্মতিথিতে  
গাই পুণ্যতার জয়গান,  
জানি প্রিয় আসবেনা ফিরে  
ভরবেনা মনপ্রাণ।

ওগো হিমাদ্রি শেখর—  
হলুদ পাঞ্জাবী পরে নগ্ন পায়ে  
চলো যাই দূর বহুদূর,  
হাতে হাত রেখে,জন্মতিথিতে  
গড়ি স্মৃতি সুমধুর।

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a7%81/#comments
