# শুভ কামনা !

- Author: [সুপায়ন বড়ুয়া](https://sonelablog.com/author/supayan-barua/)
- Published: 2020-04-28T07:38:48+00:00
- Updated: 2020-04-28T14:41:35+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%be/

---

বন্ধু তোমরা কে আছ কোথায়  
আমি আজও বসে আছি শুভ কামনায়।  
কতদিন হয় না দেখা নদীর ধারে  
জ্যোৎসনার রূপ দেখা হয় না আধাঁরে।

জীবনের জয় গান আজ যায় যে থেমে  
কালো মেঘে ঢেকে যায় আঁধার নামে।  
দিন যায় রাত আসে কেটে যায় মাস  
গৃহবন্দী থেকে মানুষ করে হাঁস ফাস।

হাজার স্মৃতি আজ দিয়ে যায় উঁকি  
লেখার ছলে করে যাই কত আঁকি বুকি।  
মানুষের কত রূপ দেখা হল বাকি  
হিসেবের খাতায় আজ সবকিছু ফাঁকি।

মন যে মানে না আর থাকি কতকাল  
করোনার আঁধার কেটে আসুক সকাল।  
দিনতো কাটে না আর ঘরে বসে থেকে  
নতুন দিনের স্বপ্ন দেখি নানা ছবি এঁকে।

সুদিনের প্রতীক্ষায় আজো বসে আছি  
করোনা তোমায় আজ বিদায় দিয়ে বাঁচি।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%be/#comments
