# শুভ্র পরী ( ০২ )

- Author: [তার ছেঁড়া](https://sonelablog.com/author/taarchera1/)
- Published: 2013-12-04T11:29:33+00:00
- Updated: 2013-12-04T11:29:33+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [এদেশ](https://sonelablog.com/category/this_country/), [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80-%e0%a7%a6%e0%a7%a8/

---

শুভ্র পরী ( ০২ )

নাবিলার সাথে আমার শেষ দেখা হয়েছিল বুধবারে । এরপর থেকে তার আর কোন খোজ পাত্তা পাই নাই । ভেবেছিলাম পাগলামির ভূত ছেড়েছে । কিছুদিন চলে গেল । ওর কথা প্রায় ভুলেই গিয়েছিলাম । এক সকালে হঠাৎ পাশের ঘরে বিড়ালের ডাক শুনতে পেলাম । হার্টটা ধ্বক করে উঠল । এই প্রথম নাবিলার উপর অভিমান হল । অভিমানের কারণটাও ছিল অদ্ভুত । কেন জানি ওই বিড়ালের ডাকটা আমি আমার বিছানায় আশা করেছিলাম । হঠাৎ সংবিৎ ফিরে পেলাম । আনমনেই হাসি পেয়েছিল এইভেবে , আমি এই সব কি ভাবছি । জানি না নাবিলাকে দেখার আশায় কিনা আমি পাশের রুমে চলে গেলাম । যা দেখলাম তাতে আর একবার মন খারাপ হয়ে গিয়েছিল । নাবিলা নেই । তার বিড়ালটাও নেই । অন্য একটি বিড়াল জানালার সানসাইডে বসেছিল ।

৭ অক্টোবর । রাত ১২ টা পাড় হয়ে গিয়েছিল । আমার ফোনে একটা কল আসল । রিছিভ করতেই ওইপাশ থেকে কেউ মিষ্টি গলায় বলে উঠল ..……

– ছিঃ ভাইয়া আপনার কাছে এইটা আশা করি নাই ! 🙁  
– এক্সকিউজ মি । কে বলছেন ? ;? ;?  
– নাবিলা বলছি ।  
– ও আচ্ছা ভূতনী । :D)  
– কিহ ! আমি ভূতনী ! ^:^  
– হ্যাঁ , পরী আর ভূতনী , ওই একই হল ।  
– কখনই না ! আপনি সবসময় আমার সাথে ঝগড়া করার তালে থাকেন ।  
– এনিওয়ে , কি যেন বলছিলে ?  
– ও তাই তো ! দেখেছেন , আপনার সাথে ঝগড়া করতে গিয়ে আমি আসল কথাটাই ভুলে গেছি ।  
– না দেখিনাই । শুনলাম ।  
– আজ আমার জন্মদিন ।  
– ও , হ্যাপি বার্থডে । 🙂  
– শুধু এটুকুই ?  
– আরো কি চাও ?  
– কাল আমাকে ফুচকা খাওয়াতে হবে ।  
– আমার সময় নাই ।  
– প্লিজ ভাইয়া । জাস্ট একঘন্টা সময় দিবেন ।  
– হুম , দেখি ।

এরপর নাবিলার সাথে অনেক কথা বলেছিলাম । আমি বুঝতে পারছিলাম না আমি ভুল করছি না ঠিক করছি । কথা বলার মাঝকানে নাবিলার একটা কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম ।

– ভাইয়া গিফট দেন ।  
– কিসের গিফট ?  
– ভুলে গেলেন ? আমার জন্মদিনের ।  
– এত্ত রাতে কই পাব ?  
– জানি না । দিতে বলছি দিবেন । না হইলে কিন্তু..…… হুম !  
– গিফট কই পাব এত্ত রাতে ?  
– ছাদে চলে আসেন । এটাই আমার বার্থডে গিফট ।  
– হায় হায় ! ছাদে কি হবে এত্তরাতে ! ^:^  
– চাঁদ দেখব ।  
– জানালা দিয়ে দেখ । ছাদে যেতে হবে না । ;?  
– আপনি আসবেন কিনা তাই বলেন ।  
– আচ্ছা , ঠিক আছে আসছি । -:-

জানিনা , কি এক অমোঘ টানে আমি ছাদে চলে গেলাম । গিয়ে দেখি ছাদের রেলিং এ হেলান দিয়ে আমার দিকে মুখ করে দাড়িয়ে আছে নাবিলা । পড়নে ধবধবে সাদা একটা স্কার্ট । বাসাতে চুলগুলো উড়ছে । ওকে দেখে সত্যি শুভ্র পরীর মতই লাগছিল । আমি গিয়ে ওর পাশে দাড়ালাম । চাঁদের রুপালী আলোয় অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল ওকে । কিছুক্ষণ কথা বলার পর নাবিলাকে সত্যি ভালবেসে ফেলেছিলাম । ওকে বলেছিলাম

– তোমার হাতটা একটু ধরব ?  
– না ।  
– কেন ?  
– আগে সরি বলেন ।  
– কি আবার করলাম ?  
– আমার সাথে খারাপ ব্যাবহার করেছিলেন সেই জন্য ।  
– ও । আচ্ছা সরি ।  
– এইটা কোন ধরনের সরি বলা ? একটু ভালভাবে বলেন ।  
– সরি শুভ্র পরী ।  
– হি হি হি । হুম , পারমিশন গ্রান্টেড । এইবার ধরতে পারেন । (3

আমার শুভ্র পরীর শুভ্র হাতটা ধরার সাথে সাথে আমার হৃদয়ে ভালবাসার হাওয়া বইতে লাগল ।ভালবাসার বাতাসে যেন আমার মন ভেসে যাচ্ছিল । কিন্তু ভাবতে পারি নাই , এই ভালবাসার হাওয়াই আমার জীবনে ঝড় হয়ে ফিরে আসবে । সেই ঝড়ে উড়ে যাবে আমার অতীত , বর্তমান আর ভবিষ্যৎ । উড়ে যাবে আমার দুইকাল । 🙁

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80-%e0%a7%a6%e0%a7%a8/#comments
