# শুভেচ্ছা, সোনেলা সৈকতে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-12-18T02:33:34+00:00
- Updated: 2021-12-18T02:33:34+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%88%e0%a6%95%e0%a6%a4%e0%a7%87/

---

 

চায়ের টঙে পিঠে রোদ মেখে ইয়ার দোস্তদের সাথে গাল-গল্প, হাসি-ঠাট্টা-তামাশা  
করা যেতেই পারে, করি-ও;  
ঘ্রাণে ঘ্রাণে;

সৈকতে সমুদ্র-মুখি হলে/হয়ে ঢেউয়ের ধমনী-ধ্বনিতে ডুবে ডুবে, ডুবিয়ে স্মৃতি মন্থন  
করা যেতেই পারে, করি-ও;  
দ্বীপের দ্বীপান্তরে বসে/যেয়ে ভাবনার পেয়ালা চুমুকে রেখে উদাস হতেই পারি,  
হৈই-ও;  
বয়ান-গুচ্ছ বুকে(বেঁধে) লুকিয়ে নতমুখে রাজপথে বা বনপথে হেঁটে যেতেই পারি,  
যাই- ও;

একজন তীক্ষ্ণ তরুণ কে নিয়ে এই অক্ষম/ অনভ্যস্ত (আমি) কী-ই-বা লিখতে পারি!  
পারি-না!  
তাঁর লেখার প্রতিরূপ এঁকে এঁকে কতটুকুই বা এগোতে পারি/এগোই?

নাহ নাহ, নাতো, কেউ-ই প্ররোচিত করে-নি/করে-না;  
সমুজ্জ্বল সুবাতাস কী করে উপেক্ষায় রাখি, দীর্ঘ দীর্ঘ পথ চলায়!  
আনন্দ- বেদনায়,ঝড় ঝঞ্ঝায়-ও;

লিখে-টিখে চুইয়ে পড়া আন্তরিকতা! তাতো পারিনি/পারি-ও-না;  
প্রত্যক্ষ বা পরোক্ষ স্মৃতি নির্ভর তিরতিরে উপলব্ধি! এড়াতে তো পারি-না, পারি-নি।

শুভেচ্ছা[মনির হোসেন মমিকে](https://sonelablog.com/author/ma-mati-das/), পাঁচশত তম লেখার জন্য।  
আপনি সোনেলার, সোনেলা আপনার।

আল্লাহ আপনাকে আপনার পরিবার সহ তাঁর কৃপার চোখে রাখুন,  
এ প্রার্থনা আমার/আমাদের সবার।

ছবি নেটের।

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%88%e0%a6%95%e0%a6%a4%e0%a7%87/#comments
