# শুভদৃষ্টি

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2021-04-25T15:39:16+00:00
- Updated: 2021-04-26T05:06:45+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-2/

---

 

বাতাসে- আমি তোমার শরীরের গন্ধ খুঁজি,  
বৃষ্টির ফোঁটায় স্পর্শের মাদকতা;  
পাখির ডানায় উড়তে চাই- রাডারবিহীন ভালোবাসায়।  
প্রজাপতির প্রিজমে রাঙাতে চাই ভালোবাসার প্রাচীর;  
তোমার আলতো ছোঁয়ায় সুখের লোনা জল ছুঁয়ে যাক কপোল জুড়ে-  
প্রেমের বন্যায় আদিমতা উছলে পরুক শহরের অলিগলিতে।  
নষ্টনীড়ে নবপল্লব ফুটে উঠুক নবজাগরণে মলয় সমীরণে;  
তোমার বুক পকেটে জমাট বাঁধা তুষার-কামনার আলিঙ্গনে ঝরে পড়ুক দেহবল্লরীর কুঠুরীতে।  
চার-পায়ের খুনসুটিতে অলস দুপুরে হারিয়ে যাবো;  
বিরহী বিকেল পড়ে রবে চার-চোখের শুভ দৃষ্টিতে।

রচনা-০৭ই এপ্রিল

ছবি-নেট

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-2/#comments
