# শুন্যতার রৌদ্দুর

Author: নূর হোসেন
Published: 2020-02-10
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%8c%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0/

মনের কোণায় কষ্ট এলো সঙ্গোপনে  
চুপি চুপি প্রেমের মৃদু গুঞ্জনে,  
নীরব চুম্বন এঁকেছ যেদিন সযত্নে বহুডোরে-  
উচ্ছৃঙ্খল কামনার টানে।

থাকুক তোলা জ্যোৎস্নার স্পর্শ  
অন্ধকার মেঘের বন্দী বাক্সে,  
তন্ময় চোখে দেখিনা বাতায়ন-  
রুপসী যেখানে বসে;  
আর কত?  
সূক্ষ্মদৃষ্টির পাপাচার কন্ঠে মিথ্যা বানী!  
ভালবাসা সেতো নিস্ফল আবেদন-  
আবেগ ছোড়াছুড়ি।

তোমার বিদীর্ণ হৃদয় ঘেঁটে অকস্মাৎ যন্ত্রনা নিতে চাইনা,  
বরং শুন্যতার উষ্ণ আদর পেতে তোমাকে ভুলে যাই-  
একাকিত্বের রৌদ্দুরে।
