# শুধু তুমি মধ্যমা

- Author: [তাপসকিরণ রায়](https://sonelablog.com/author/tapaskiran-ray/)
- Published: 2013-10-23T05:50:26+00:00
- Updated: 2013-10-23T06:37:38+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: শুধু তুমি মধ্যমা!/তুমি আমি তোমরা...
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a6%be/

---

ভালবাসা ছড়িয়ে ছিটিয়ে গেছে…  
শুধু তুমি মধ্যমা।  
নিলয় অন্ধকারে মোহিনী এ রাত জাগা,  
স্মৃতি উৎসের মুখ খুলে  
সহস্র উদ্গার,  
দেখ তুমি আমি তোমরা…

ভালবাসি উন্মুক্ত জ্যোৎস্না,  
শৈশব কৈশোর ও জোয়ার যৌবনের  
স্বপ্ন মন্থন অনুরাগ,  
রং- চশমার ছায়ায় রাত জেগে আছি দেখো,  
শুধু তুমি মধ্যমা!  
আর সব টুকরো টুকরো ছেড়া স্মৃতি জাল।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a6%be/#comments
