# শুধু একটিবার

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-03-24T15:58:59+00:00
- Updated: 2017-03-24T15:58:59+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/

---

আগুন, একবার, একটিবার শুধু জ্বলে ওঠো,  
একবার-ই, (প্লিগ লাগে)  
প্রাসাদ মিনার, জিউস বা ইন্দ্রের রাজ-দরবারে নয়,  
জোতদারের গৃহপ্রাঙ্গণে নয়, মরণরশ্মি বিকিরণের মোবাইল টাওয়ার  
সুরঞ্জনার সেই উজবুক যুবকের মাথায় বা দুর্গন্ধের কালো-কূপেও নয়;

নিভু-নিভু অঙ্গারে হলেও সখীর পাথর হৃদয়ে জ্বলে ওঠো,  
পোড়াও আমৃত্যু, উল্টে-পাল্টে, প্রাণ-সুখ জুড়িয়ে;

আরে আরে!! আগুন!!  
সখীর বসন্তচোখের অনুসরণ-সুখ পাইনি এখনো;  
রগরগে শীতের আগুন-সোহাগ!! পাইনি-তো!!  
বাংলাদেশ বেঙ্কে! তুমি কী করো??

*****************************************************

হিহি চল্পে, ইমু সহকারে,

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/#comments
