# শুধু আপনি জানেন আপনি কেমন। অন্যকেউ আপনাকে আপনার চেয়ে বেশি ভাল জানে না।

Author: ইয়াসির রাফা
Published: 2016-06-23
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8/

কেউ একজন আছে যে বলবে আপনি মানুষ  
হিসাবে বড্ড বেশি ভাল। আবার কেউ না  
কেউ একজন আছে যে বলবে আপনি মানুষ না।  
একদম অমানুষ !!

কেউ একজন আছে যে, আপনাকে কটকটে হলুদ  
পাঞ্জাবীতে দেখে বলবে, আরে আপনাকে  
তো একদম হিমুর মত লাগছে। কেউ একজন  
অবশ্যই থাকবে যে বলবে, হলুদ পাঞ্জাবী !!  
ছিঃ কেউ পড়ে এগুলা ! বাজে লাগছে।

কেউ একজন বলবে আপনার অনেক ধৈর্য,  
আপনি সুন্দর কথা বলেন, আপনার প্রচুর জ্ঞান।  
আবার কেউ একজন বলবে ,আরে এ তো অস্থির  
প্রকৃতির মানুষ। এর সাথে কথা বলে মজা নাই।

আমাদের সবারই নানা রকম অভিমত থাকে।  
আর এ অভিমত প্রতিষ্ঠা করার জন্য  
প্রতিনিয়ত কতই না আলোচনা ,সমালোচনা  
করে যাচ্ছি।

আপনি কেমন সেটা একমাত্র আপনি নিজে  
সবচেয়ে ভাল জানেন। আপনাকে অন্যরা  
বিচার করবে বাহিরের অল্প কিছু কাজ বা  
কথা দ্বারা।  
সবার কথা মানতে গেলে দিশেহারা হয়ে  
পড়বেন।

শুধু আপনি জানেন আপনি কেমন। অন্যকেউ  
আপনাকে আপনার চেয়ে বেশি ভাল জানে  
না। ;( -:-
