# শুধুই দুষ্প্রাপ্যতা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2022-02-20T05:59:12+00:00
- Updated: 2022-02-20T05:59:12+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81%e0%a6%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4%e0%a6%be/

---

 

শিথিল নিদ্রার অভেদ্য রাত্রিতে  
লিখিত প্রাণ খোঁজে আদি সরোবর,  
আধ-জ্বলা অন্তহীন দীপ প্রাণের কোণে কোণে,  
গুছিয়ে নেয়া মেঘের মত দূর ছোঁয়ায় রহস্য চঞ্চল  
নিশি পাহারার মত, অবসাদ।

ভালোবাসা-বাসির নির্ঘণ্টে মিলছে না হিশেব কিছুতেই  
দুষ্প্রাপ্য যখন ফুল ও ফল।

নিরামিষ গাছের মত তবুও ঠায় জেগে থাকা  
বিঁধে থাকা, এফোঁড় ওফোঁড় হয়ে,  
আড়াল-হীন মহাকালের গহ্বরে;

এখন শুধুই নিকষ অন্ধকারের হাতছানি  
আপনা আপনি।

ছবি নেটের।

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81%e0%a6%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4%e0%a6%be/#comments
