# শুধুই কুয়াশা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-11-23T03:48:02+00:00
- Updated: 2021-11-23T03:48:02+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81%e0%a6%87-%e0%a6%95%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be/

---

 

কুয়াশা ভেজা হৃদয়ে ভাবনারা ভেসে আসে  
অতীত থেকে বর্তমান ছুঁয়ে, ঐ দূর অবধি;  
ছুঁয়ে যায়, ছুঁতে চায়, না-ছোঁয়া দূরত্বটুকু;

তবুও দূরত্ব দূরত্বেই থেকে যায়  
আড়-চোখে তাকানো বরাবরের মত;  
এটাই নিয়ম, এটাই হয়ত নিয়তি,  
থাকা না-থাকার জটিল আবর্তে;

পাপ পুণ্যের প্রান্ত সীমায় নেই কোন সুগন্ধ-অতীত,  
শুধুই অসীম অখণ্ড নীরব- লেখাজোখা,  
অনিন্দ্য সুখ-পাঠ বিচ্যুতির মত ঠায় দাঁড়িয়ে আছে  
পূর্ণগ্রাস ঘুমের অন্দর মহলে।

ছবি নেটের।

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81%e0%a6%87-%e0%a6%95%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be/#comments
