# ‘শী’

Author: পাগলা জাঈদ
Published: 2014-12-09
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80/

উৎসর্গ : পুস্পিতা চৌধুরী কে

চোখের  
সে নীলাবতী হারিয়েছে কবে  
মেঘের শাবকে।  
জলপাই রঙা কিছু ঘুড়িদের স্রোত,  
বলাকার চোখ  
সূর্যের কোল ঘেঁষে অচেনার ছকে।

ক্যানভাসে অভিমানী অবুঝের কায়া  
কী ভীষণ মায়া,  
কোজাগরী প্রেমে গলে হৃদয়ের কোষ  
বুকের পাখ-পাখালী প্রনয় সরস,  
নীলাদ্রি হিমালয় ভেঙে-  
হাজার বছর বাদে ধানসিঁড়ি ছুঁয়ে আসা  
তোমার রূপ ধরা স্বর্গীয় ফিঙে।
