# শীত-সখা

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2020-01-20T07:00:37+00:00
- Updated: 2020-01-20T07:00:37+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%96%e0%a6%be/

---

আজ এসেছো,  
এতদিনের আড়ালে ঢাকা মুখটি উজ্জীবিত হয়েছে শীতের কুয়াশা ভেদ করে,  
হাজার-এক রাত্রির অপেক্ষা-অবসানে..

আজ এসেছো, এই শীতে,  
এখানে শীত আসে শীত-উৎসব হয়ে  
এখানে শীতের ভোর হয় মুক্তোঝরানো শিশিরে  
এখানে শীত আরও শীতার্ত হয় অনন্ত বিস্ময়ে,

আজই এলে তুমি,  
এখানে জলজ মন মেঘ হয়ে উড়ে যায়  
উষ্ণ প্রেমের বিশুদ্ধতায়,  
এখানে ভালোবাসা হয় ভালোবাসায় ;

অচেনা নাবিক,  
এই অজানা হৃদ-বন্দরে নোঙ্গর করো  
এখানেই আছে প্রেয়সী তোমার,  
অফুরান প্রেমের মূর্ছনায় মুগ্ধ হবে তুমিও..

সখা,  
ভুলতে পারবে না  
ভুলতে দিবো না  
আমার কবিতার এলোমেলো সজ্জায় তুমি  
অলৌকিক অলংকার ;

★ অ-কবিতা

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%96%e0%a6%be/#comments
