# শীত শীতের কুসুম-রোদ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-12-29T04:30:21+00:00
- Updated: 2018-12-29T04:30:21+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%81%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a6/

---

এ এক অনিঃশেষ ভাগ-দৌড় হাসফাসে প্রাণ ওষ্ঠাগত  
থেমে যাই হঠাৎ, ভাবি, এক-ই বৃত্তে এই আমি,  
প্রথম ও শেষতম;

প্রসবিত সকাল সূর্য দিগন্তে উঁকি দেয়  
কুসুম-রোদ মেখে,

মেয়েলি মায়াবী গ্রামে চাঁদ শুয়ে আছে অচঞ্চল নিশ্চলতায়,  
আবছা শীত ক্রমাগত ক্রমান্বয়ে জেঁকে বসে স্থাণুর মত;  
সময়ের অশ্বারোহী বেঁধে ফেলে বিভ্রম চোখে আষ্টেপৃষ্ঠে কালচক্রের মত;  
নিখুঁত ভাবে।

সময়-শ্যামাঙ্গীর টানা কাজলের চোখে চটক/চমক থাকে  
উৎস মূলে বাধ্য মনের প্রণয় লিপ্ত অলিক-ভাব থাকে, ভালোবাসা না।  
স্মৃতি-কাতর স্মৃতি জড়িত বিবসনা বাক-বাক্যহীন শীত  
ক্রম উষ্ণতা ছড়িয়ে ভাবে, এই তো এমন করেই উতরোবে!!

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%81%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a6/#comments
