# শীত, এসো এবার

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-12-17T05:32:02+00:00
- Updated: 2019-12-18T03:05:25+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/

---

 

বিথীপথে দাঁড়িয়ে আছি নির্নিমেষ চোখে,  
ধোঁয়াশা/ধোঁয়াটে নগরীর আ-তীব্র কোলাহল  
আর ঝলমল আলোর রঙিন প্লাবন এড়িয়ে।

সবুজের কোটর হতে চুপে টুপ করে কুয়াশা মেখে  
জবুথুবু হিম হিম শীত বের হয়ে আসবে গুটি গুটি পায়ে;

তৃপ্ত-অতৃপ্তির দোটানায় তৃষ্ণা জাগানিয়া ঠোঁট চেপে /লুকিয়ে রেখে  
কল্পনাতীত স্পর্শেন্দ্রিয়প্রিয়সুখতায় ব্যাকুল হয়ে হয়ে  
ধাঁধাঁ হীন সিক্ত-বাঁধনে টেনে নেবে অন্তরঙ্গ বিমুগ্ধতায়  
কল্পনাতীত রূপ নিভৃততায়।

পূর্ব-পশ্চিম সকাল-বিকেলের শাখা-প্রশাখার  
খরস্রোত হিসেবের ঊর্ধ্বে উঠে, হলুদ-সোনালী  
ফসলের গাঁ ছুঁয়ে-ছুঁয়ে, শীত এসো এবার,  
‘সহে না যাতনা’ মিইয়ে যাওয়ার আগেই।

তুলে রাখা তোমার উনুনে ভাতের গন্ধ পাচ্ছি!

ছবি………নেট থেকে!

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/#comments
