# শীত আসে শীতে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-12-12T09:32:15+00:00
- Updated: 2021-12-12T09:32:15+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87/

---

 

এখন এখানে (তখন-ও) চাওয়ার কিছু ছিল না,  
দিকচক্রবালে-ও না,  
পাওয়া পাওয়া গুলো উত্তাল উত্তাপ পায়নি  
এখন-ও তখন-ও;

তবুও  
হৃদয় থাকে, হৃদয় আছে বলেই,  
সকালে সকাল আসে, সন্ধ্যায়-ও সকাল আসে,  
আসে দেরি করেও;  
নিরন্তর এই আসা আসা, যাওয়া যাওয়া,  
আসা-যাওয়ার ছলে, ছল করে;

তবুও আমরা আসি, যাই-ও,  
নূতন নূতন করে আসি, যাই, আসি-ও না, যাই-ও না।

সময়ের সীমান্তে দাঁড়িয়ে অফুরান নিস্তব্ধতার ধীরতা,  
আধারের আঁচ নিয়ে, পা-ফাটা শীতের প্রত্যাশা,  
মায়াবীর মোহন উরু ঘেঁষে।

ছবি নেটের।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87/#comments
