# শীত আসবে বারে বারে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-01-24T16:21:49+00:00
- Updated: 2019-01-24T16:21:49+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/

---

ঘুম-জাগা গুলিয়ে খেয়ে  
শীত বসেছে গ্যাট হয়ে বারান্দার ইজি চেয়ারে  
পারিপার্শ্বের খুঁটিনাটি নেড়েচেড়ে  
দুরন্ত মনযোগের জানপহচান ভাব নিয়ে

দুরূহ দূর-চাহনিতে আঁকড়ে ধরা  
সকালের শেষ কুয়াশা,  
শেষ-শীতের মৃদু সৌন্দর্য বাতাস মনের গহনে  
বিগলিত দুপুরের স্বপ্ন-ডাক ডাকে না।

ফিরে যেতে হবে দূরের হিম হিমালয়ে  
বসন্ত এসে দাঁড়িয়েছে দ্বারে।

প্রণয় উচ্ছ্বাসের মহানন্দ প্রেমিকের ব্যর্থ বাসনার বেঁধা তীর!  
তাও প্রতিবারই শীত শীত-শীত ভাব নিয়ে গুটি গুটি পা ফেলে  
ফের ফিরে ফিরে আসে নাছোড় বান্দার মগ্ন প্রেমের কলঙ্ক নিয়ে।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/#comments
