# শীত আর তুই

- Author: [এস.জেড বাবু](https://sonelablog.com/author/s-z-babu/)
- Published: 2020-01-06T15:23:56+00:00
- Updated: 2020-01-06T15:31:00+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87/

---

তুই যে আমার ভাপা পিঠা  
কুয়াশা ভোরে রোদের তাপ,  
ওমে ভরা কাশ্মীরী শাল  
হাতের গরম চায়ের কাপ ।  
কুয়াশা মাখা কনকনানি  
ডুবের আগে সরিষা তেল,  
উদাম গায়ে বডি লোশান  
সুবাস ছাড়া লিপজেল ।

তুই যে আমার টক বরই  
খেজুর গাছের রসের কল,  
লবন ছাড়া জলপাইয়ের স্বাধ  
আমলকি আর সফেদা ফল ।  
বাঁশের চাড়ে লাউয়ের ডগা  
টিনের চালে কুমড়ো ফুল,  
রসে ভরা রাঙা ডালিম  
লবন মরিচ, আপেল কুল ।

তুই যে আমার স্রোতের নদী  
এপাড় ওপাড় হাঁটু জল,  
ঝিল ভর্তি অতিথি পাখি  
শীতের রাতের কম্বল ।  
ওল সুঁতায় নরম গরম  
গলায় রঙিন মাফলার,  
লেদার জেকেট, হ্যান্ড গ্লভস্  
আর হাতাকাটা সুয়েটার ॥

-০-

পুরুনো ডাইরি,  
ছবি- নেট থেকে

---

Comments: 37 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87/#comments
