# শীতের শেষ উঁকি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-01-27T16:52:57+00:00
- Updated: 2019-01-27T16:52:57+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%89%e0%a6%81%e0%a6%95%e0%a6%bf/

---

বালুকায় শুয়ে রোদে গা এলিয়ে,  
হাঁটু-গেড়ে-বসা শীতের সান্নিধ্য-উপত্যকায় উষ্ণতা একটু একটু  
অস্ফুট কথাবার্তা খুনসুটির ছলে, লোনা-নীল-জল সৈকতে;

বেদনার-নীল-তরঙ্গ হৃদ-প্রান্তর-ঘেঁসে দাঁড়িয়ে আছে  
গলা অব্দি ডুবিয়ে বিচ্ছিন্নতার ছায়া ফেলে,  
মুহুর্মুহু ঢেউয়ের তাড়ন নিঃস্ব হৃদয়ে।

ধোয়া ধুলো এড়িয়ে শৈশব-গ্রাম-প্রান্তরে,  
বট-পাকুড়ের আড়াল খুঁজে, শুধু দু’জনে দু’জনার চড়ুইভাতি,  
হোক না সে শুধু শুধু মিছামিছি খাইয়ে দেয়া, খেয়ে নেয়া;

আকাশের পেছনে জোড়া চোখ ফেলে রেখে,  
সবুজ পাখিদের ওড়া-উড়ি চিৎকার চেঁচামেচির দিবা স্বপ্ন দেখি  
সহস্রাব্দ গহিনের অরণ্য তৃষ্ণায়;

এসো শীত আর একবার, এবারের মত শেষ-উঁকি দিয়ে।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%89%e0%a6%81%e0%a6%95%e0%a6%bf/#comments
