# শীতের রানীময়তা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-01-30T06:19:21+00:00
- Updated: 2019-01-30T06:19:22+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%be/

---

আনমনা জল, ভেসে ভেসে চলে, গন্তব্য-অজানায়,  
দোষাচ্ছি-না কাউকে;

অবিচল এক স্বৈরিণী চোখ, উষ্ণতার জল নিঃশ্বাসে  
জাঁতা-পিষ্ট নিঃসঙ্গ বিমর্ষ মন গুঁজে-গুটিয়ে  
অকারণ উচ্ছ্বাসের অট্টরোল তুলি।

এ এক অসম্ভব রানীময়তা শীতের,  
অধৈর্যের এলাম-গেলাম অহংকারে;

বিচূর্ণ আয়নায় শুধু ফেলে রেখে ফেলে যাওয়ার  
ক্ষয়িষ্ণু অবয়বের আলোহীন চোখ,  
চোখে চোখ রেখে চোখ-কথার উদোম উদ্দাম নৃত্যে  
পেছনে ফেলার নৃশংসতা, হাজারো উপমা ছড়িয়ে আছে  
কলহের তিলক এঁটে।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%be/#comments
