# শীতের পেটেই লুকানো ফাগুন

- Author: [শাহ আলম বাদশা](https://sonelablog.com/author/shahalambadsha/)
- Published: 2015-02-14T06:04:04+00:00
- Updated: 2015-02-14T06:04:04+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8/

---

শীতের পেটেই লুকানো যে ফাগুন  
ঝরাতে পারেনা আর তো আগুন?  
বসন্তেও শীতশীত লাগে বড় আজ  
দেখো বসন্তের কিযে ক্ষীণ আওয়াজ!

শীত-বসন্ত হয়ে গেলো একাকার  
কী মজা কী মজা কিযে মজাদার।  
ছয়ঋতু ক্ষয় হবে আমাদের দোষ  
গাছ কাটো, ভরাও নদী নন্দঘোষ!

বাসন্তীরঙ্গে মেশে শীতের চাদর  
কী মজা, শুরু হোক বিষ্টিও ঝড়?  
কোথায় ফুল আর ঝরাপাতার নাচ  
ঋতু আজ কয়টি গো, ছয় নাকি পাঁচ।  
ঋতুরাজ বসন্ত এখনো কি রাজ  
যদিও আমরা সাজি বাসন্তী সাজ?  
হরতালে লোক পোড়ে, কান্নার রোল  
তবুও নাচি আমরা কিযে কোলাহল!

হায় সেলুকাস হায়, কী বিচিত্র দেশ  
ধ্বংসেও খুঁজে পাই যে, আনন্দলেশ!!

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8/#comments
