# শীতের নদী

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-12-21T20:49:01+00:00
- Updated: 2019-12-22T05:00:53+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80/

---

 

ভেবে রেখেছিলাম  
সাঁতরে পেরুবো শীত-নদী, ডুব সাঁতারে,  
বৃথা গেল সে-সব-ভাবনা, নিমিষে;

রাত-ভোরের শীত-নদী উপছে-পড়ে ডাকেনি;  
এই দুপুরের মিষ্টি রোদে পিঠ এলিয়ে ভাবি,  
ঠিক উৎরে যাব এবার, বিষণ্ণ-প্রাণের গহীন-নদী;

না-পূরনের এই জীবনে শীত –নদী  
নদীতে-ই ভেসে-ভেসে গেল, অলংকারের স্ফটিক চোখে,  
বেজোড় জীবনের তপ্ত রোদে গা মেলে  
জোড়া-শালিক-শিসের উজ্জ্বল উষ্ণতার খুনসুটি  
আর আসে না ভেসে এই শীত-শীত-ভোরে;

তাসকিন (ক্রিকেটার) বলে……  
‘জীবনে আবেগের খাওয়া নেই’;  
শীতে শীতে বেঁচে-বর্তে আছি, পর্বতবাসী হয়ে,  
অচ্ছিন্ন নৈসর্গিকতায়, এইতো বেশ আছি, এইতো ঢের;  
রূঢ় নীরব-নিঃশ্বাসে, কাচে আঁকা উষ্ণতার অপেক্ষা,  
বিশ্বস্ত রক্ত-ধমনীর।

ছবি………অবশ্যই নেটের।

---

Comments: 38 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80/#comments
