# শীতের কাব্য

Author: ইসিয়াক
Published: 2019-12-22
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/

![](https://sonelablog.com/wp-content/uploads/2019/12/Rafiqvai-1573976245-483e562_xlarge.jpg)

নতুন প্রানের বার্তা নিয়ে এলো হিম কুয়াশার ঘোর  
আঁধো আলো ছায়া ,শুনশান দিক, শিশির সিক্ত ভোর ।  
ভোর বিহানে আযানের ধ্বনি ছড়িয়ে প্রভাত আসে ,  
বড় মায়ময় সেই সে লগন মোহময় চারপাশে ।

নামায শেষে গাছিরা ফেরে ,টাটকা খেজুর রস ,  
উঠলে ওঠে হাসি ফোটে , হাসে রসের কলস !  
ছোট ছোট স্বপ্নগুলো সব প্রাণ পায় প্রতিদিন,  
শত দুঃখেরও কৃষকের হাসিটি থাকে সদা অমলিন ।

সরিষা ফুলের ছোট ছোট মুখ হেসে হেসে কথা কয়,  
নব রবি কিরনে আলোর চিহ্ন ধীরে ধীরে দেখা যায় ।  
ঝরা শিউলি খুটে তুলে খোকা, খুকু গাঁথে ফুলের মালা ।  
মুখরিত হয়ে ওঠে সুর তোলে গ্রাম্য পাঠশালা ।

আগুনের আঁচে জড়াজড়ি করে শিশু করে কলরব,  
কিচির মিচির ডেকে চলে কোথা কে জানে দুষ্ট পাখী সব ।  
জলরঙে আঁকে শিশির বিন্দু, ঘাসের উপর জলছবি ,  
কাঁপা কাঁপা হাতে লিখে চলে কাব্য ,প্রকৃতি নামক কবি ।
