# শীতের আমেজ

- Author: [শাহ আজিজ](https://sonelablog.com/author/tumiami1/)
- Published: 2013-11-24T12:55:09+00:00
- Updated: 2013-11-24T12:55:09+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%9c/

---

 

চারদিকে যে শীতের আমেজ  
রসে ভরা ঘ্রাণ  
মিষ্টি মিঠাই খেয়ে সবার  
সতেজ হয় যে প্রাণ ।।

সকাল বেলায় শীতের ছোঁয়ায়  
গায়ে যখন শাল  
তখন যে মা নিয়ে এলো  
পিঠা ভর্তি থাল ।।

শীতের আমেজ তখন যে ভাই  
লাগলো মনে মাঝে  
পিন্নি, পায়েস, চিতই,ভাঁপা  
খাই যে সবার আগে ।।  
শাহ আজিজ, ২১-১২-২০০৯  
মা আমার সব ভালবাসা তোমার জন্য ।

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%9c/#comments
