# শীতার্ত

- Author: [ইসিয়াক](https://sonelablog.com/author/rafiqvai/)
- Published: 2019-12-23T07:27:21+00:00
- Updated: 2019-12-31T16:32:34+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4/

---

শীতপ্রহরে হিম কুয়াশা নিয়ে,  
কাব্য হতে পারে।  
কাব্য কথায় শীতার্তের  
দুঃখ ঘোচে নারে?

কত মানুষ সম্বলহীন,  
নাইকো ভবিষ্যত।  
বলতে গেলেই নানান যুক্তি,  
নানান মতামত ।

যে মানুষগুলো পথের পাশে  
থরথরিয়ে কাপে!  
কে জানে শাস্তি পায় কেন ,  
কার কর্মের অভিশাপে?

সবার ই তো আছে একরকম  
মাথার উপর ছাদ।  
কারো কারো আরো বেশী ই আছে,  
এক কথায় রাজপ্রাসাদ।

ভন্ডামি আর চাটুকারে,  
ভরে গেছে দেশ!  
সবকিছুতে ই ফাজলামি,  
লজ্জার নাই রেশ।

একটি জামা একটি কম্বল,  
এতেই কি সমাধান!  
ফেসবুকে পোষ্ট, টুইটারে পোষ্ট  
দারুণ গুনগান!

এসব ছাড়ো ঝেড়ে কাশো,  
মুখোশ খুলে রাখো ।  
শীত নাটকের ফটোসেশন  
আর দেখতে চাই নাকো।

চলো সবাই এগিয়ে যাই,  
দুঃখী মানুষের অভাবে।  
শীতার্তের পাশে দাড়াই  
সরল মনোভাবে।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4/#comments
