# শীতার্ত স্বপ্ন

- Author: [প্রদীপ চক্রবর্তী](https://sonelablog.com/author/prodeep-chakraborty/)
- Published: 2019-05-28T16:11:32+00:00
- Updated: 2019-05-28T16:28:12+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8/

---

বিভোর শীতঘুমে দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা পাদদেশ,  
তুষারশুভ্র পাহাড়ের চূড়ায় সুবর্ণ রোদের রেশ।

সুপ্ত আলোর স্পর্শ রেখায় নেই তার প্রতিদান,  
এ যেন প্রকৃতি কন্যার সম্প্রদান।

অমৃতসম মোহনীয় স্নিগ্ধ স্পর্শ মনোলোভা,  
চোখের জলে ভাসছে তাহা আদ্র উষ্ণতা।

অজস্র বিটপীর রন্ধ্রে জমেছে সেথায় কুয়াশা,  
সুবর্ণ রোদের আমেজে বইছে পাহাড়সম ভালোবাসা।

মেঘের মাঝে সবুজে ঘেরা নীলাক্ত প্রেম,  
ঠোঁটের গাঁয়ে ঘেঁষা পাহাড়সম হেম।

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8/#comments
