# শীতার্ত শরীর

- Author: [সঞ্জয় মালাকার](https://sonelablog.com/author/sanjay-malakar/)
- Published: 2019-12-27T20:35:29+00:00
- Updated: 2019-12-28T08:35:27+00:00
- Category: [এদেশ](https://sonelablog.com/category/this_country/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0/

---

*শীত!*  
*কথা বলো একবার, নয়নে নয়ন রেখে!*  
*নয়নে তাকিয়ে থেকে, এই যে তুমি নিয়ে এলে গহীনের শীত – শীতার্ত শরীরে*  
*ক্ষণে ক্ষণে! টেনে হিঁচড়ে অসহায় শীতার্ত মানুষের ধারে*  
*ভালোবাসা – বাসির ফাঁদে ফেলে।*

*শীত!*  
*তুমি এলে পথ আগলে, দাঁড়াও তুমি গায়ে গা ঘেঁষে ঘেঁষে*  
*তীব্র শীতে চুবিয়ে /ডুবিয়ে*  
*ক্রমাগত বাংলা – বাঙালীরে যন্ত্রণার স্রোতে জিইয়ে রেখো!*  
*কিংশুক বনের একটুখানি আগুনে আগুন – ছুঁয়ে দেবে বলে বলে।*

*শীত!শ**য়তানি তুমি, রক্ত ঠোঁটে পেরিয়ে এই যে দাঁত দেখা যাচ্ছে*  
*বুক জড়ানো এক শীতার্ত শরীরে!*  
*শয়তানি তুমি আগুনে ভালোবাসার কথা না-কি*  
*ভাবতে বসেছে, শীতার্ত মানুষ কি করে বাঁচবে তোমার হাত থেকে ।*

*শীত!*  
*ঝাটকা মেড়ে দাঁড়াও এসে – শীতার্ত মানুষের চোখে নখ ফুটিয়ে,*  
*পালাতে চেয়েও পালাতে পারেনি – পারেনি*  
*তোমার হাত থেকে বাঁচতে!*  
*ঝাটকা মেড়ে ধরে শীতার্ত শরীরে –*  
*পথের ধারে থাকা সেই মানুষ গুলোকে।*

*শীত!*  
*বেজোড় জীবনের তপ্ত রোদ গা মেলে –*  
*জোড়া শালিক -শিসের উজ্জ্বল উষ্ণতার খুনসুটি*  
*আর আসে না এই শীতার্ত শরীরে।*

 

*ছবি – ফেইসবুক থেকে    //*

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0/#comments
