# শিশু শ্রম

- Author: [সাখাওয়াত হোসেন](https://sonelablog.com/author/shakhawathossain/)
- Published: 2021-01-15T08:26:35+00:00
- Updated: 2021-01-15T08:26:35+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae-2/

---

কত সভা কত সেমিনার মধুর মধুর ভাষণ

সবই যেন গালভরা বুলি মিথ্যে প্রহসন-

নিষ্পাপ শিশু অমূল্য রতন

লেখাপড়া শিখে গড়বে সুন্দর ভুবন।

 

আজও দেখি কত শিশু অনাহারে

কোমল হাতে করে কাজ কাঁদিতে কাঁদিতে

কর্তাদের বাড়ি আর কারখানাতে

শিশু অধিকার বন্দী শুধু কথার ঝুলিতে।

 

কত কচি মন মুকুলেই যাচ্ছে যে ঝরে

পায়না খেতে করে কাজ পাঠশালা ছেড়ে,

লোভী মালিক সুযোগ বুঝে কৌশলে

শিশু পেয়ে দেয় না দাম সভ্য এ সমাজে।

 

বন্ধ হোক শিশু শ্রম

আজ মোরা করি এ পণ,

জোছনার রঙ মেখে ফুলে ফুলে সেজে

বই হাতে যাবে শিশু নিজ নিজ পাঠে।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae-2/#comments
