# শিশিরের আয়না

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-11-16T04:20:12+00:00
- Updated: 2020-11-16T05:07:17+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a7%9f%e0%a6%a8%e0%a6%be/

---

 

বিস্তারী সূর্য শীতের শীতার্ত হাত ধরে ঝুঁকে আছে,  
কুয়াশা-সকালে সাথে গা ঘেঁষাঘেঁষি করে,  
তপ্ততায় পুড়ে যাওয়া সুখ-দুঃখের ভস্ম নিয়ে  
ছুটে চলা আশ্চর্যের এক স্বপ্ন জীবন।

নিত্যতার প্রগাঢ় অনুভবী অনুভবে শীতের বিমুগ্ধ নিস্তব্ধতার  
অম্লান হাসি, রসস্রোতী চিত্রময়তা শুধুই অনুভবে রঙ্গিন।

নৈশ বস্ত্র খুলে রেখে নিশি-পাহারার চটুল চাঞ্চল্যে  
লক্ষ হীন লেখা/ভাবনাগুলো অবসাদ বাড়াবে  
দপ করে নিভে শুধুই বিভীষিকা হয়ে।

কালি ছোঁয়া চোখের রেখার কোনে কোনে জন্ম নেবে  
ঝরে পড়া শোক বিন্দু,  
এলো এলো সময়ে দূর-নিকটের সকাল-শিশিরের আয়নায়  
জন্ম নেবে ঋণ শোধের সবুজ-বর্ণমালা।

তবুও  
সুবে সাদেকের নিঝুম ভোরে, ঘাসের তীর্থে  
নেমে আসে শিশির-ফোঁটা, গুনগুন করা কবিতার মত,  
স্তব্ধতার কোল ঘেঁষে গভীর অনুরাগে;

ছবি নেটের।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a7%9f%e0%a6%a8%e0%a6%be/#comments
