# শির শিরে হেমন্ত হাওয়া

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-10-15T16:16:19+00:00
- Updated: 2020-10-15T11:46:36+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be/

---

 

আকস্মিক ঘূর্ণির মত বিস্মিত আবেগে  
দূরাগত স্পষ্ট-অস্পষ্ট এক ডাক শুনতে পাই,  
একটু কাব্য-কথা-ভাবনার, ইন্দ্রজালের মত;  
গোধূলিতে ফেলে রাখা এক টুকরো আলোতে,  
খামখেয়ালী দীর্ঘশ্বাসের এ যেন এক দীঘল আশীর্বাদ;  
হেমন্ত-ডাকা শিশির সকালের শির শিরে হাওয়ার  
সুখ-আবেশের ঝিকিমিকি আলোর জলস্রোতে।

সব পেয়েছির প্রাসাদ না হোক, না হোক দিগ্বিজয়,  
একটুখানি ক্ষীণ আওয়াজ, হৃদয়ের রুপালী পর্দায়  
শব্দহীন কোমল সবুজ স্তব্ধতা নিয়ে আসে  
ম্লান-দীর্ঘশ্বাস শেষে;

নির্বিকার অদৃষ্ট রেখার শেষ প্রান্তে বিধিনিষেধের  
একজন বেড়ি-পড়া ছাপোষা বিদীর্ণ মানুষের  
আত্মদানের স্বস্তির চঞ্চলতা।

ছবি নেটের।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be/#comments
